

বিরাট কোহলির সঙ্গে মুস্তাফিজুর রহমানকে একই দলে দেখার স্বপ্ন যাদের, তাদের জন্য খবরটি শুনে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নাকি ১৯তম আসরে খেলছেন মুস্তাফিজ! তাও আবার সাড়ে ৩ কোটি রুপিতে! ষষ্ঠবারের মতো দল বদল—সব মিলিয়ে খবরটা যেন বেশ বিশ্বাসযোগ্যই মনে হচ্ছিল।কিন্তু একটু থামুন। কারণ বাস্তবে এখনো আইপিএলের নিলামই হয়নি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেগা নিলাম, যেখানে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য নির্ধারিত আছে ২ কোটি রুপি। আইপিএল তো আর বিপিএল নয়—নিলামের বাইরে হুট করে দল বদলানোর সুযোগ নেই। তাহলে নিলামের আগেই কীভাবে সাড়ে ৩ কোটিতে বেঙ্গালুরুতে গেলেন মুস্তাফিজ?আসল রহস্য: অশ্বিনের ‘মক নিলাম’মূলত এটি কোনো বাস্তব নিলাম নয়, বরং ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের আয়োজন করা একটি মক নিলাম। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই আয়োজন করেন ক্রিকেটারদের সম্ভাব্য বাজারমূল্য বোঝার জন্য। সেখানে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির নামেই প্রতিনিধি রাখা হয়েছিল, যেন পুরো পরিবেশটা বাস্তব নিলামের মতোই প্রতিযোগিতামূলক হয়।মুস্তাফিজকে ঘিরে বেঙ্গালুরু–চেন্নাই লড়াইমক নিলামে পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজুর রহমানের নাম উঠতেই প্রথম আগ্রহ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২ কোটি রুপিতে প্রায় বিক্রিই হয়ে যাচ্ছিলেন বাঁহাতি এই পেসার। ঠিক তখনই নিলামে ঢুকে পড়ে চেন্নাই সুপার কিংস।এরপর শুরু হয় দুই ফ্র্যাঞ্চাইজির দরকষাকষি। একের পর এক দর বাড়তে থাকে। শেষ পর্যন্ত বেঙ্গালুরু ৩ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত দর হাঁকে। ওই পর্যায়ে চেন্নাই আর আগ্রহ না দেখালে মক নিলামে মুস্তাফিজের গন্তব্য হয় বেঙ্গালুরু।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।