

খেলা হওয়ার কথা ছিল সার্বজনীন, কিন্তু বাস্তবতা বলছে—২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যেন পরিণত হচ্ছে শুধুই বড়লোকদের উৎসবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে টিকিটের দাম এমন উচ্চতায় পৌঁছেছে যে, সাধারণ দর্শকের জন্য মাঠে বসে খেলা দেখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।মাত্র চার বছরের ব্যবধানে ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের দাম বেড়েছে প্রায় ১০ গুণ। কাতার বিশ্বকাপে যেখানে গ্রুপ পর্বের ম্যাচ দেখা যেত মাত্র ১১ ডলারে, সেখানে ২০২৬ বিশ্বকাপে সেই একই ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে ১০০ ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। প্রশ্ন উঠছে, এই দামে সাধারণ মানুষ কি আদৌ বিশ্বকাপ দেখতে পারবে?সমস্যা এখানেই শেষ নয়। ইউরোপ-আমেরিকায় বসবাসরত অনেক মধ্যবিত্ত চাকরিজীবীর ক্ষেত্রেও বিশ্বকাপ দেখা এখন স্বপ্নের মতো। বাস্তবতা হলো, দুই মাসের বেতন জমিয়েও তারা একটি ম্যাচের টিকিট কিনতে পারবেন না।টিকিটের পাশাপাশি তৈরি হয়েছে আরও বড় এক জটিলতা। বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ বিশ্বজুড়ে উন্মুক্ত হলেও অংশগ্রহণকারী দুই দেশের দর্শকরাই পড়েছেন অনিশ্চয়তায়। ২০২৬ বিশ্বকাপে খেলবে ইরান ও হাইতি। তবে যুক্তরাষ্ট্র প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ নেই। ফলে নিজেদের জাতীয় দল বিশ্বকাপে খেললেও মাঠে বসে খেলা দেখার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের সমর্থকেরা।এই পরিস্থিতিতে চাপে পড়েছে বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফা। ‘বিশ্বকে একসুতোয় গাঁথা’ এবং ফুটবলকে সবার জন্য উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অংশগ্রহণকারী দেশের দর্শকদের উপস্থিতি নিশ্চিত করতে পারছে না তারা।টিকিটের দামের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে বৈষম্যের চিত্র। ফাইনাল ম্যাচের সবচেয়ে দামী ক্যাটাগরির টিকিটের মূল্য প্রায় ৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২০ হাজার টাকারও বেশি। এমনকি সবচেয়ে সস্তা ফাইনাল টিকিটের দামও ২,০৩০ ডলার, অর্থাৎ প্রায় আড়াই লাখ টাকা।সব মিলিয়ে একটাই প্রশ্ন সামনে আসছে—এই বিশ্বকাপ কি আদৌ সবার জন্য? বাস্তবতা বলছে, ২০২৬ বিশ্বকাপ সাধারণ ফুটবলপ্রেমীদের উৎসব নয়, বরং এলিট শ্রেণীর জন্য এক ব্যয়বহুল আয়োজন। তবুও চাহিদার কমতি নেই। তৃতীয় ধাপের টিকিট বিক্রিতে আবেদন পড়েছে প্রায় ৫০ লাখ। সাধারণ মানুষ মাঠে বসে খেলা দেখতে না পারলেও, বিশ্বকাপ উপভোগ করার মতো এলিট দর্শকের অভাব যে নেই—তা আর বলার অপেক্ষা রাখে না।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।