.png&w=3840&q=75)

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ও সর্বশেষ ধাপ শুরু হতেই টিকিটের মূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সূচি, আয়োজক শহর ও গ্রুপ বিন্যাস প্রকাশের পর ঘোষিত টিকিটের দাম অনেক সমর্থকের কাছেই অস্বাভাবিক ও নাগালের বাইরে বলে মনে হচ্ছে। বিশেষ করে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৯ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বিশ্বকাপগুলোর ফাইনালের টিকিট মূল্যের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। এই মূল্যবৃদ্ধিকে সাধারণ সমর্থকদের জন্য অত্যন্ত বৈষম্যমূলক বলে মনে করছেন অনেকেই।এবার টিকিটের মূল্য নিয়ে প্রকাশ্যে সমালোচনায় মুখ খুলেছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি ভক্ত-সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে টিকিটের দাম ‘ন্যায্য’ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে যে অঞ্চলের কাছাকাছি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে, সেখানকার বাসিন্দাদের জন্য বিশেষ ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি।কুলিগান্স ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি ফিফার তথাকথিত ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থার কড়া সমালোচনা করেন। চাহিদা ও সময়ের ওপর নির্ভর করে টিকিটের দাম পরিবর্তনের এই পদ্ধতিকে অযৌক্তিক আখ্যা দিয়ে তিনি নির্দিষ্ট দামে টিকিট বিক্রি এবং স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষিত ছাড়ের ব্যবস্থা করার প্রস্তাব দেন।২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের উদাহরণ টেনে নিউইয়র্কের মেয়র বলেন, “নিউইয়র্ক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। মানুষ বিশ্বকাপ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। কিন্তু টিকিটের দাম ও ফিফার ডায়নামিক প্রাইসিং সাধারণ সমর্থকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগের বিশ্বকাপগুলোতে নির্দিষ্ট দামে টিকিট এবং স্থানীয়দের জন্য বিশেষ ব্যবস্থা ছিল এবারও তা থাকা উচিত।বিশ্বকাপ চলাকালে নিউইয়র্কবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলেও জানান মামদানি। তিনি বলেন, আমরা চাই না টিকিটের দামের কারণে মানুষ ঘরে বসে খেলা দেখতে বাধ্য হোক। ভক্তদের জন্য সংরক্ষিত টিকিট প্রয়োজন। ফিফা বলেছে, নির্দিষ্ট দামে কিছু টিকিট থাকবে এটি ইতিবাচক। তবে এখনও অনেক কাজ বাকি। আমাদের লক্ষ্য, সমর্থকদের স্টেডিয়ামে নিয়ে আসা, শুধু পর্দার সামনে আটকে রাখা নয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।