
দিয়েগো আরমান্দো ম্যারাডোনা একটি সুপরিচিত নাম। নামটি শুনেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া বেশ মুশকিল । ড্রিবলিং, ফিনিশিং ও নিখুঁত প্লে ম্যাকিংয়ের জন্য বিখ্যাত তিনি ।
৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে একটি গোল করেছিলেন ম্যারাডোনা। ম্যারাডোনার সেই গোল তুমুল বিতর্কিত ছিল । যদিও গোলের পর ম্যারাডোনা সেটিকে 'ঈশ্বরের হাত' হিসেবে অভিহিত করেন ।
সেদিনের খেলায় ম্যারাডোনার পরনে ছিল আর্জেন্টিনার গাঢ় নীল রঙের দ্বিতীয় জার্সি। এতদিন এই জার্সি ছিল ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজের কাছে। সেদিনের খেলায় ২-০ গোলে পরাজিত হওয়ার পর তিনি ম্যারাডোনার সঙ্গে জার্সি বিনিময় করেছিলেন।
বিবিসি স্পোর্টসের একটি প্রতিবেদন অনুযায়ী, সথবি'স যা একটি নিলাম প্রতিষ্ঠান । তাদের আয়োজিত আসন্ন নিলামে এই জার্সির দাম উঠতে পারে সোয়া ৫ মিলিয়ন ডলার বা ৪৫ কোটি টাকারও বেশি ।
চলতি বছরের ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জার্সিটির অনলাইন নিলামে অংশ নেওয়া যাবে। তবে এর আগে জার্সিটি লন্ডনের সথবি'স শোরুমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।



