
ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিটে। এতে চলতি মৌসুমের সেরা দুই দল অর্থ্যাৎ ম্যানচেস্টার সিটি ও লিভারপুল মুখোমুখি হবে এতিহাদ স্টেডিয়ামে।
২০২১-২২ মৌসুমের শুরুতে আধিপত্য ছিল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসির। অনেকেই মনে করেছিলেন চেলসি প্রিমিয়ার লীগের শিরোপা বিজয়ী হবে চেলসি। তবে মাঝ মৌসুমে বদলে যায় লীগ তালিকার চিত্র। শুরু হয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির আধিপত্য। একের পর এক ম্যাচ জিতে তালিকার শীর্ষে চলে যায় সিটি। তবে জার্মান ম্যানেজার ক্লপের মাস্টারমাইন্ড ও মোহাম্মাদ সালাহের অস্বাভাবিক ফর্মে তালিকার দ্বিতীয় স্থানে স্থির থাকে লিভারপুল ।
গত তিন মৌসুম যাবত এই দুই দলের মধ্যে চলছে শিরোপার লড়াই। চলতি মৌসুমে এখন পর্যন্ত এক পয়েন্টে পিছিয়ে আছে লিভারপুল। ফলে এই ম্যাচ হতে পারে শিরোপা নির্ধারণীর । ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট পেয়ে আছে তালিকার শীর্ষে, অপরদিকে সমান ম্যাচ খেলে ৭২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়তে আছে ক্লপের লিভারপুল । তবে লিভারপুল বিগত ৫ ম্যাচ যাবত অপরাজিত ।
এখন দেখার বিষয় হচ্ছে, এতিহাদ স্টেডিয়ামে কি লিভারপুল তাদের অপরাজিত ধারা বজায় রেখে শিরোপা নিশ্চিত করতে পারবে নাকি এবারো শিরোপা নিয়ে যাবে গার্দিওলার সিটি ।



