

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ের স্মৃতি এখনো ভুলতে পারেননি কাতালান সমর্থকেরা। পাঁচ বছর পর সেই পুরোনো দুঃখ যেন আবারও ফিরিয়ে আনলেন রবার্ট লেভান্ডভস্কি। বার্সার হয়ে নিজের শেষ ম্যাচে গোল করেও দলের হার ঠেকাতে পারেননি পোলিশ এই তারকা, আর তাতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে মেসির শেষ ম্যাচের স্মৃতি।
গত রাতে ২০২৫-২৬ মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটিতে দলের হয়ে প্রথম গোলটি করেন লেভান্ডভস্কি।
ম্যাচের ৬০ মিনিটে ফেররান তোরেসের নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে ম্যাচে পিছিয়ে পড়ে বার্সা। শেষদিকে আরও এক গোল হজম করে হার নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।
এই দৃশ্যই যেন মনে করিয়ে দিল ২০২১ সালে লিওনেল মেসির বার্সা অধ্যায়ের শেষ ম্যাচকে। সেবারও সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বার্সাকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের ক্রস থেকে হেডে গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু শেষ পর্যন্ত সান্তি মিনার জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে যায় বার্সা।
দুই ম্যাচের মিল কেবল গোলেই নয়, ফলাফলেও। দুই কিংবদন্তিই নিজেদের শেষ ম্যাচে গোল করেছেন, কিন্তু দলকে হার থেকে বাঁচাতে পারেননি।
তবে একটি জায়গায় পার্থক্য রয়েছে। মেসির বিদায়ের মৌসুমে বার্সেলোনা কোনো বড় শিরোপা জিততে পারেনি। অন্যদিকে লেভান্ডভস্কি বিদায় নিচ্ছেন লা লিগা ও কাপ জয়ের তৃপ্তি নিয়ে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।