Ad

টেস্টে কলঙ্কজনক ইতিহাস গড়লো মমিনুলরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
903d4daef9b78732cdc8be9b3b40f58e-61a31713d7f4e
Durbin News

নুরে আলম সাইমনঃ

আবারও কি তাহলে সিরিজের প্রথম টেস্টের পুনরাবৃত্তি ঘটতে চলছে? এমন আশঙ্কায় দুরুদুরু বুক কাঁপছিল টাইগার ফ্যানদের । শেষমেষ তারা আবারও দেখেলো হতশ্রী ব্যাটিং। এ যেন আফ্রিকার স্পিনে চোখে সর্ষে ফুল দেখা টাইগার ব্যাটিং লাইনআপ।

কিন্তু আফ্রিকার হয়ে আবারও মহানায়ক সেই বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। সবচেয়ে বড়ো সংস্করণের ক্রিকেটকে তিনি বানিয়ে দিলেন সবচেয়ে ছোট সংস্করণের ক্রিকেট। খুব কম সময়ে খেলার ইতি টেনে দিলেন।

ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টেস্টটিও বিশাল ব্যবধানে হারলো মুমিনুল-মুশফিকরা। দ্বিতীয় ইনিংসে ৪১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ আত্মহুতি দিয়েছে মাত্র ৮০ রানে। এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং প্রদর্শনী মুমিনুলদের উপহার দিয়েছে ৩৩২ রানের লজ্জাজনক হার।

রোববার শেষ বিকালে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ ম্যাচের চতুর্থ দিন মাত্র ৫৮ মিনিট ও ১৪.২ ওভারে বাকি ৭ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। প্রথম টেস্টে ২২০ রানের পর এই ম্যাচে ৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

চতুর্থ দিন সকালে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১ রান করে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিকুর রহিম। এর দুই ওভারের মাথায় মুশফিকের দেখানো পথে হাটেন টাইগার অধিনায়ক মুমিনুল, মাত্র ৫ রান করে উড়িয়ে মারতে গিয়ে বিদায় নেন এই ব্যাটার। মুমিনুলের বিদায়ে মাঠে আসা ইয়াসির তো রানের খাতাই খুলতে পারেননি। চাপ সারাতে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির।

এর পর মিরাজকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় আবারও অল্প রানে অলআউট হওয়ার লজ্জা কাটান লিটন। ৩৩ বলে ৫ চারে করেন ২৭ রান। কিন্তু ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন লিটন। এ ব্যাটারকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন মহারাজ।

লিটনের পর মিরাজকেও বেশীক্ষণ মাঠে থাকতে দেননি এই বাঁহাতি স্পিনার। ২০ রান করা মিরাজকে কিপার কাইল ভেরেইন্নার ক্যাচে পরিণত করেন মহারাজ। একই ওভারে এবাদতকে এলবির ফাঁদে ফেলে ইনিংসে ৭ উইকেট শিকার করেন মহারাজ।

ম্যাচে মোট ৯ উইকেট শিকার করলেন মহারাজ। এর আগে প্রথম টেস্টের শেষ ইনিংসেও ৭ উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশ ডারবানের সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে করতে পেরেছিল মাত্র ৫৩ রান।

বাংলাদেশ ইনিংসের শেষ উইকেটটি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশাল ব্যবধানের জয় নিশ্চিত করেন হার্মার। তাইজুলকে ফেরান এই অফস্পিনার। ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন হার্মার। এ নিয়ে টানা দুই টেস্টে প্রোটিয়ার এই দুই স্পিনার ইনিংসে ১০ উইকেট শিকার করলেন।

এর আগে গেবেখা টেস্টের প্রথম ইনিংসে ৪৫৩ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রান করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফলোঅনের শিকার হলেও ডিন এলগার ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করতেই ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের সামনে ৪১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad