

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজ। তিনি বলেছেন, বাংলাদেশের সমর্থকরা এতটাই আন্তরিক যে, কোনো না কোনোভাবে তারাও আর্জেন্টাইন।
বাংলাদেশের প্রতি এমি মার্তিনেজের টান নতুন নয়। ২০২৩ সালে বাংলাদেশ সফর করে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস কাছ থেকে দেখেছিলেন তিনি। তবে তারও আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন তার নজর কেড়েছিল।
সেই ভালোবাসার কথাই আবারও উঠে আসে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচ শেষে ডালাসের মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন এমি মার্তিনেজ। সেখানে বাংলাদেশের সমর্থকদের নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যেভাবে ভালোবাসে, তা তিনি বাংলাদেশ সফরের সময় নিজ চোখে দেখেছেন। দেশটির মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে সবসময় অনুপ্রাণিত করে বলেও জানান তিনি।
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে এমি বলেন, “সেখানকার ভক্তদের আমি ভালোবাসি। বাংলাদেশে গিয়েছিলাম আমি, দেশটাকে আমি ভালোবাসি। কোনো না কোনোভাবে তারাও তো আর্জেন্টাইনই।”
উল্লেখ্য, জর্ডানের বিপক্ষে ম্যাচে লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের জয় উদযাপনের পাশাপাশি বাংলাদেশের সমর্থকদের প্রতিও নিজের আন্তরিক ভালোবাসার বার্তা পৌঁছে দেন এমিলিয়ানো মার্তিনেজ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।