

বিশ্বকাপের নকআউট পর্বে আজ শক্তিশালী প্রতিপক্ষ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
নকআউট পর্ব হওয়ায় প্রতিটি ম্যাচই এখন “নকআউট বা বিদায়”—একটি ভুলই শেষ করে দিতে পারে শিরোপা স্বপ্ন। তাই জাপানের বিপক্ষে সর্বোচ্চ শক্তির একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির।
গোলপোস্টের নিচে থাকছেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করা এই অভিজ্ঞ কিপার দারুণ ফর্মে আছেন।
ডিফেন্সে অধিনায়ক মার্কিনিওসের সঙ্গে জুটি বাঁধতে পারেন গাব্রিয়েল মাগালায়েস। দুই ফুলব্যাকে দানিলো ও ডগলাস সান্তোসকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাঝমাঠে জাপানের দ্রুতগতির আক্রমণ ঠেকাতে দায়িত্ব থাকবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের ওপর। তাদের সঙ্গে সৃজনশীলতা বাড়াতে লুকাস পাকেতাকে শুরুর একাদশে রাখা হতে পারে।
আক্রমণভাগে ইনজুরির কারণে রাফিনহা না থাকায় সুযোগ পেতে পারেন তরুণ উইঙ্গার রায়ান। মূল ভরসা থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। তার সঙ্গে স্ট্রাইকার হিসেবে ম্যাথেউস কুনিয়ার নামই সবচেয়ে সম্ভাব্য।
অন্যদিকে দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার জুনিয়রকে শুরু থেকে না নামানোর সম্ভাবনাই বেশি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে ব্যবহার করতে পারেন কোচ আনচেলত্তি। বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিকও।
অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
জিওন সুজুকি, সুইয়োশি ওয়াতানাবে, হিরোকি ইতো, কো ইতাকুরা, রিতসু দোয়ান, আইউমু সেকো, আও তানাকা, কেইতো নাকামুরা, দাইজেন মায়েদা, আইয়াসে উয়েদা, দাইচি কামাদা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।