

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
শক্তি, অভিজ্ঞতা ও ফিফা র‍্যাঙ্কিং—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সেলেসাওরা রয়েছে ৬ নম্বরে, আর জাপান অবস্থান করছে ১৮ নম্বরে।
তবে মুখোমুখি পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। দুই দল এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৭টি ম্যাচে, ২টি ম্যাচ ড্র হয়েছে, আর জাপানের জয় মাত্র ১টি।
তবে সেই একমাত্র জয়টিই এসেছে দুই দলের সর্বশেষ সাক্ষাতে। ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখায় জাপান। সেই ম্যাচে খেলানো বেশ কয়েকজন ফুটবলার এবারও জাপানের বিশ্বকাপ দলে রয়েছেন, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী দুই দলের ১০ ম্যাচে মোট ৪৫টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি এবং জাপান ৮টি গোল।
ব্যক্তিগত রেকর্ডেও এগিয়ে ব্রাজিল। জাপানের বিপক্ষে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র, যিনি পাঁচ ম্যাচে করেছেন ৯টি গোল।
সব মিলিয়ে র‌্যাঙ্কিং ও ইতিহাস ব্রাজিলের পক্ষে থাকলেও জাপানের সাম্প্রতিক জয় ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর করে তুলেছে। নকআউট পর্বের এই লড়াই তাই সহজ হবে না কোনো পক্ষের জন্যই।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।