
নিজস্ব প্রতিবেদক


ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।
বৃহস্পতিবার (২ জুলাই) ইসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুল হাসান দিপু, সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী এবং যুগ্ম সদস্য সচিব মো. এহতেশামুল হক।
আয়োজকরা জানান, ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ অফার। এ সময় প্রতি এক হাজার টাকা মূল্যের প্রযুক্তিপণ্য কেনাকাটায় একটি করে কুপন দেওয়া হবে। পরে লটারির মাধ্যমে ১১ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে।
বিজয়ীদের জন্য থাকছে কক্সবাজার ভ্রমণের বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে বিমান টিকিট, আবাসন এবং খাবারের সম্পূর্ণ ব্যয় বহন করবে আয়োজকরা। আগামী ২০ জুলাই রাত ৮টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং একই দিন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী বলেন, ফুটবল বিশ্বকাপের আনন্দের সঙ্গে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্যের বাজার হিসেবে ইসিএস কম্পিউটার সিটি সব সময় গ্রাহকদের জন্য নতুন ও আকর্ষণীয় আয়োজনের চেষ্টা করে।
তিনি আরও বলেন, বিশ্বকাপ উপলক্ষে নেওয়া এই কর্মসূচি প্রযুক্তি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও ক্রীড়াপ্রেমীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করবে। পাশাপাশি প্রযুক্তিপণ্য কেনাকাটায় ক্রেতারা অতিরিক্ত সুবিধা পাবেন এবং প্রযুক্তি বাজারে ইতিবাচক সাড়া সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিএস কম্পিউটার সিটির সদস্য মো. মোশাররফ হোসেন, মো. আবু তুহিন চৌধুরী, মো. শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), মোহাম্মদ নোমান শিকদারসহ ইসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী, দোকান মালিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।