যমুনা ফিউচার পার্কের ‘মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:আপডেট:
image_298182_1783962731_og_1783963752.webp
Durbin News

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)–এর বিরুদ্ধে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভিন্ন সংস্করণের স্মার্টফোন সরবরাহ, মূল্য নিয়ে অসঙ্গতি এবং অফিশিয়াল রিপ্লেসমেন্ট সুবিধা না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগীর দাবি, গত ৩০ জুন দুপুরে তিনি যমুনা ফিউচার পার্কে অবস্থিত মোবাইল বাজ বিডির শোরুমে গিয়ে একটি Redmi Note 14 Pro+ কিনতে চান। প্রথমে ফোনটির দাম ৩১ হাজার ৮০০ টাকা বলা হলেও তিনি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ৩০ হাজার ৫০০ টাকা মূল্য প্রদর্শনের বিষয়টি উল্লেখ করেন। পরে আগের দিন কাস্টমার সাপোর্টের এক কর্মকর্তার সঙ্গে হওয়া কথোপকথনের তথ্য দেখানোর পর একই দামে ফোনটি বিক্রি করা হয়।

তার অভিযোগ, দুই দিন পর একই ফোনের দাম জানতে চাইলে শোরুম থেকে ৩৩ হাজার টাকার বেশি মূল্য বলা হয়। অথচ পরদিন প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করলে আবারও ৩০ হাজার ৫০০ টাকা মূল্য জানানো হয়। এতে মূল্য নির্ধারণে অসঙ্গতির অভিযোগ তোলেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি স্পষ্টভাবে ‘চাইনিজ ভ্যারিয়েন্ট’-এর ইনট্যাক্ট ফোন চেয়েছিলেন এবং বিক্রয়কর্মীরাও সেটি দেওয়ার আশ্বাস দেন। তবে পরে তিনি দেখতে পান, তাকে কথিত ‘চাইনিজ গ্লোবাল’ সংস্করণের একটি ডিভাইস দেওয়া হয়েছে। তার দাবি, এটি মূল চাইনিজ সংস্করণের ফোনে থার্ড-পার্টি পদ্ধতিতে অন্য রম (ROM) ইনস্টল করা একটি পরিবর্তিত সংস্করণ।

তিনি আরও দাবি করেন, বাসায় গিয়ে ফোনটি পরীক্ষা করে দেখেন বক্সের মডেল নম্বর ও ডিভাইসের সফটওয়্যার তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। পাশাপাশি ফোনের সিকিউরিটি অ্যাপে ডিভাইসটির প্রথম ব্যবহার এপ্রিল ২০২৬ দেখানো হয়, যা দেখে তিনি ধারণা করেন, ডিভাইসটি আগে ব্যবহৃত বা রিফারবিশড হতে পারে।

ভুক্তভোগীর অভিযোগ, ফোনটি ব্যবহারের সময় ক্যামেরায় ঝাপসা ছবি ও ভিডিও, অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং সফটওয়্যার আপডেট সংক্রান্ত সমস্যার মুখোমুখি হন। তার দাবি, পরিবর্তিত রম ব্যবহারের কারণে ভবিষ্যতে অফিসিয়াল সফটওয়্যার ও নিরাপত্তা হালনাগাদ পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইশতিয়াক আহমেদ লিখনের অভিযোগ, ৭ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার সময়সীমার মধ্যেই তিনি এসব বিষয় তুলে ধরে শোরুমে যান। কিন্তু বিক্রয়কর্মীরা অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানান এবং রিপ্লেসমেন্ট দিতে রাজি হননি। তিনি আরও অভিযোগ করেন, এ সময় শোরুমের এক জ্যেষ্ঠ কর্মী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরিস্থিতির ভিডিও ধারণের চেষ্টা করলে কর্মীদের আচরণে তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তি নিরাপত্তাহীনতা অনুভব করেন বলেও দাবি করেছেন।

ভুক্তভোগী জানিয়েছেন, এ ঘটনায় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে অন্য ক্রেতাদেরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মোবাইল বাজ বিডি জানায়, সংশ্লিষ্ট ডিভাইসটি একটি আন-অফিশিয়াল ভ্যারিয়েন্ট হওয়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ওয়ারেন্টি প্রযোজ্য নয়। তবে ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে মোবাইল বাজ বিডি নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের সার্ভিস ও রিপ্লেসমেন্ট সুবিধা প্রদান করে থাকে। এই সময়ের মধ্যে ডিভাইসে কোনো প্রকৃত হার্ডওয়্যার বা সফটওয়্যারজনিত সমস্যা শনাক্ত হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রিপ্লেসমেন্টের ব্যবস্থা করা হয়।

মোবাইল বাজ বিডির দাবি, অভিযোগকারী গ্রাহকের সঙ্গে কাস্টমার কেয়ার ও কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট টিম একাধিকবার যোগাযোগ করে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং রিপ্লেসমেন্টের প্রস্তাব দেয়। তবে গ্রাহক তাৎক্ষণিকভাবে সেই সুবিধা গ্রহণ না করে পরবর্তীতে শোরুমে উপস্থিত হন। তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাধানের অংশ হিসেবে রিপ্লেসমেন্টের পরিবর্তে গ্রাহককে সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করা হয়।

Latest News

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন
Durbin News

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি।

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
Durbin News

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা

ভারতের তেলেঙ্গানার নিজামাবাদে মর্মান্তিক এক ঘটনায় দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে কয়েক ঘণ্টার জন্য আত্মীয়ের বাড়িতে রেখে আসা দুই শিশু আয়ুশ ও মিথুন এখন অনাথ।

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন
Durbin News

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন

রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন।

ইউএনওর সরকারি গাড়িতে টিকটক বানাচ্ছেন স্ত্রী, প্রটোকল দিচ্ছে আনসার!
Durbin News

ইউএনওর সরকারি গাড়িতে টিকটক বানাচ্ছেন স্ত্রী, প্রটোকল দিচ্ছে আনসার!

ইউএনওর সরকারি গাড়িতে চড়ে ঘুরছেন তারই স্ত্রী, আর সেসব ভিডিও নিজের ফেসবুক আইডি থেকে প্রচার করছেন তিনি। তবে কি সরকারি কাজে বরাদ্দ করা একটি গাড়ি কি কর্মকর্তার পরিবারের সদস্য ব্যক্তিগত ঘোরাঘুরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের টিকটক কনটেন্ট তৈরিতে ব্যবহার করতে পারেন? 

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।