ফের বিস্ফোরিত ‘অনার ২০০’ স্মার্টফোন, সিরাজগঞ্জে কলেজছাত্রের পকেটে আগুন

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:আপডেট:
WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp
Durbin News

আবারও বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এসেছে অনার ব্র্যান্ডের Honor 200 স্মার্টফোন। এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজছাত্রের পকেটে থাকা Honor 200 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল্লাহিল কাফি জানান, বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর সামনে চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ওই সময় তাঁর ডান পকেটে থাকা Honor 200 স্মার্টফোনটি বিস্ফোরিত হয়।

কাফি দুরবিন নিউজকে বলেন, “৩৮ হাজার টাকা দিয়ে নতুন ফোনটি কিনেছিলাম। কিন্তু বিস্ফোরণের পর ফোনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।” ঘটনার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক মোবাইল ব্যবহারকারী। মামুনুর রশিদ নামে একজন বলেন, “তাহলে তো দেখি পকেটে টাইমবোমা নিয়েই ঘুরছি। বাইক দুর্ঘটনা হলে মোবাইল বিস্ফোরিত হবে কেন?”

আরেক ব্যবহারকারী রবিউল আকন্দ বলেন, “অনার দেখি আসলেই বার্স্ট হচ্ছে। এক্সিডেন্টে ফোন বার্স্ট হবে কেন? কত এক্সিডেন্ট পোস্ট দেখলাম এমনটা দেখিনি। পুরাই মিসাইল ভাই, এই ফোন আর কিনতে যাচ্ছি না।”

আবার, সানু মাহমুদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "প্যান্টের পকেটে রাখলে বংশ রক্ষা রিক্স হয়ে যাবে।" তবে এ ঘটনার বিষয়ে অনার কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন বিস্ফোরণের পেছনে নিম্নমানের বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি, অতিরিক্ত তাপ, দীর্ঘ সময় ভারী ব্যবহার, একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, নিম্নমানের চার্জার ব্যবহার কিংবা ব্যাটারির অভ্যন্তরীণ ত্রুটিসহ বিভিন্ন কারণ থাকতে পারে। আবার নিম্নমানের ব্যাটারি থাকলে শর্টসার্কিটের ঝুঁকিও বাড়ে। শুধু চার্জ দেওয়া নয়, অতিরিক্ত ব্যবহারের ফলেও ফোন গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। তবে কোনো নির্দিষ্ট ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অনার ব্র্যান্ডের একই মডেলের অর্থাৎ Honor 200 মডেলের একটি স্মার্টফোন হাত থেকে পরে গিয়ে এক পথচারীর পায়ের নিচে পরেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার অভিযোগ ওঠে।

এছাড়া গত ২৪ জুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলামের পকেটে থাকা Vivo Y12 মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। এরও তিন দিন আগে, ২১ জুন টঙ্গীর একটি আবাসিক এলাকায় Vivo Y20 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে, গত ১৪ জুন আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৪৪)। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে ভিভোর সাব-ব্র্যান্ড iQOO-এর একটি স্মার্টফোনের প্যাকেট এবং মোবাইল ও চার্জারের পোড়া অংশ পাওয়া যায়।

Latest News

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন
Durbin News

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি।

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
Durbin News

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা

ভারতের তেলেঙ্গানার নিজামাবাদে মর্মান্তিক এক ঘটনায় দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে কয়েক ঘণ্টার জন্য আত্মীয়ের বাড়িতে রেখে আসা দুই শিশু আয়ুশ ও মিথুন এখন অনাথ।

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন
Durbin News

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন

রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন।

ইউএনওর সরকারি গাড়িতে টিকটক বানাচ্ছেন স্ত্রী, প্রটোকল দিচ্ছে আনসার!
Durbin News

ইউএনওর সরকারি গাড়িতে টিকটক বানাচ্ছেন স্ত্রী, প্রটোকল দিচ্ছে আনসার!

ইউএনওর সরকারি গাড়িতে চড়ে ঘুরছেন তারই স্ত্রী, আর সেসব ভিডিও নিজের ফেসবুক আইডি থেকে প্রচার করছেন তিনি। তবে কি সরকারি কাজে বরাদ্দ করা একটি গাড়ি কি কর্মকর্তার পরিবারের সদস্য ব্যক্তিগত ঘোরাঘুরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের টিকটক কনটেন্ট তৈরিতে ব্যবহার করতে পারেন? 

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।