হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে একাধিক নতুন সুবিধা

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:আপডেট:
WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp
Durbin News

গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ, গোপন ভোট, একসঙ্গে সব সদস্যকে মেনশন এবং বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ তৈরির সুযোগ পাবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো ধাপে ধাপে চালু করা হচ্ছে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা পর্যায়ক্রমে এগুলো ব্যবহার করতে পারবেন।

গ্রুপ পোলে নতুন তিন সুবিধা

নতুন আপডেটে গ্রুপ পোলে যুক্ত হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ ফিচার। এখন থেকে ভোট গ্রহণের সময়ই ভোট শেষ হওয়ার নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া যাবে। পাশাপাশি কোনো সদস্য কোন অপশনে ভোট দিয়েছেন, তা অন্য সদস্যরা দেখতে পারবেন না। ফলে ব্যবহারকারীরা আরও স্বাধীনভাবে নিজেদের মতামত জানাতে পারবেন।

এ ছাড়া ভোট প্রকাশের পর ১৫ মিনিট পর্যন্ত প্রশ্ন সম্পাদনার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে বানান বা তথ্যগত ভুল সংশোধন করে প্রশ্ন আরও স্পষ্ট করা যাবে, ফলে ছোটখাটো ভুলের কারণে নতুন করে ভোট তৈরি করার প্রয়োজন হবে না।

একবারেই সব সদস্যকে মেনশন

নতুন আপডেটে গ্রুপে @all ব্যবহার করে একবারেই সব সদস্যকে মেনশন করা যাবে। আগের মতো নির্দিষ্ট সদস্যদের আলাদাভাবে মেনশন করার সুবিধাও থাকবে।

হোয়াটসঅ্যাপের মতে, সময়সূচি পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের জরুরি ঘোষণা, অনুষ্ঠান স্মরণ করিয়ে দেওয়া বা অফিস বন্ধের মতো গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত সবার কাছে পৌঁছে দিতে এ ফিচার কার্যকর হবে।

তবে প্রাথমিকভাবে ৩২ জনের বেশি সদস্য থাকা বড় গ্রুপের প্রশাসকেরা @all সুবিধা ব্যবহার করতে পারবেন। গ্রুপ মিউট থাকলেও এ ধরনের নোটিফিকেশন সদস্যদের কাছে পৌঁছাবে। তবে চাইলে নোটিফিকেশন সেটিংস থেকে @all–সংক্রান্ত সতর্কবার্তা বন্ধ রাখা যাবে।

বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ

নতুন আপডেটের আরেকটি সুবিধা হলো বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ তৈরি করা যাবে। এতে একই সদস্যদের আবার নতুন করে যুক্ত করার প্রয়োজন হবে না।

হোয়াটসঅ্যাপ বলছে, একই সদস্যদের নিয়ে ভিন্ন বিষয়ে আলাদা আলোচনা, অনুষ্ঠান আয়োজন, সারপ্রাইজ পার্টির পরিকল্পনা, প্রকল্পভিত্তিক কাজ বা নির্দিষ্ট টিমের জন্য পৃথক গ্রুপ তৈরিতে এই সুবিধা বিশেষভাবে কার্যকর হবে।

নতুন ফিচারগুলো ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। তাই যাদের অ্যাপে এখনো সুবিধাগুলো দেখা যাচ্ছে না, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপডেটের মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারবেন।

Latest News

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
Durbin News

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা

ভারতের তেলেঙ্গানার নিজামাবাদে মর্মান্তিক এক ঘটনায় দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে কয়েক ঘণ্টার জন্য আত্মীয়ের বাড়িতে রেখে আসা দুই শিশু আয়ুশ ও মিথুন এখন অনাথ।

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন
Durbin News

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন

রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন।

ইউএনওর সরকারি গাড়িতে টিকটক বানাচ্ছেন স্ত্রী, প্রটোকল দিচ্ছে আনসার!
Durbin News

ইউএনওর সরকারি গাড়িতে টিকটক বানাচ্ছেন স্ত্রী, প্রটোকল দিচ্ছে আনসার!

ইউএনওর সরকারি গাড়িতে চড়ে ঘুরছেন তারই স্ত্রী, আর সেসব ভিডিও নিজের ফেসবুক আইডি থেকে প্রচার করছেন তিনি। তবে কি সরকারি কাজে বরাদ্দ করা একটি গাড়ি কি কর্মকর্তার পরিবারের সদস্য ব্যক্তিগত ঘোরাঘুরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের টিকটক কনটেন্ট তৈরিতে ব্যবহার করতে পারেন? 

নিউমার্কেটে ফুটপাত দখল নিয়ে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউ মার্কেট থানা যুবদলের সংঘর্ষ
Durbin News

নিউমার্কেটে ফুটপাত দখল নিয়ে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউ মার্কেট থানা যুবদলের সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।