
সম্প্রতি টুইটারের সর্বোচ্চ শেয়ার হোল্ডার হন ইলন মাস্ক। এরপর থেকেই টুইটারের কর্মপন্থা পরিবর্তন করার জন্য উদ্বিগ্ন হয়ে যান মাস্ক। ইলন এতটাই আগ্রহী ছিল যে, ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেয়ার প্রস্তাব দেন তিনি।
সোমবার (২৫ এপ্রিল) টুইটার বোর্ড তার এই প্রস্তাবে রাজি হয়েছেন । সবকিছু ঠিক থাকলে স্পেইস এক্স, টেসলার মালিক ইলন মাস্ক হবেন টুইটারেরও মালিক। ইলনের মতে টুইটারের বাকস্বাধীনতার বাধা রয়েছে।
মাস্ক টুইটারের সাথে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তিনি স্বয়ংক্রিয় "স্প্যাম" অ্যাকাউন্টগুলো বিলীন করবেন ্ও টুইটারের প্রতি মানুষের আস্থা বাড়াতে জনসাধারণের জন্য অ্যালগরিদম গুলোতে উন্মুক্ত করার পরিকল্পনা করছেন ।
টুইটার বোর্ড সোমবার (২৫ এপ্রিল) রাতে মাস্ক টুইটার কিনে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ।
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনায় কোম্পানি’টির ব্যাক্তিগত বেসকারির হবেন ইলন মাস্ক।
টুইটারে প্রতিষ্ঠাতা ডরসি তার এক টুইট বার্তায়, ইলন মাস্কের টুইটার কেনার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি বলেন, মাস্কের টুইটার কেনার সিদ্ধান্তকে "সঠিক প্রথম পদক্ষেপ" বলে উল্লেখ করেন।
টুইটারের বর্তমান সিইও পরাগ আগরওয়াল বলেছেন, "টুইটারের একটি উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা রয়েছে। যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করে আসছে এবং করবে। আমার টুইটার দলের জন্য আমি গভীরভাবে গর্বিত।
।


