
ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। বেশ কয়েক বছর যাবত ইলন তার বিতর্কিত ব্যবহার ও উক্তির জন্য এসেছে খবরের প্রথম পাতায় । এবার কোকেইন মেশানো কোকাকোলা ফিরিয়ে আনবে বলেছেন তিনি ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইলন তার টুইটে বলেন, এরপর আমি কোকাকোলা কিনব এবং আবার কোকেইন মেশানো শুরু করব।
টুইটটি বার্তাটি সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইটে ছড়িয়ে পরে। বিষয়টি ঠাট্টা হলেও ফোর্বস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির ঠাট্টাকেও হালকা করে দেখা যাচ্ছে না। কারণ ২০১৭ সালে এক টুইট থ্রেডে টুইটার সাইটটি কিনে নেয়া নিয়ে ঠাট্টা করেছিলেন । সম্প্রতি সেই ঠাট্টাকে বাস্তবে রুপ দিতে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন মাস্ক।
নিউ ইয়র্ক টাইমসের ১৯৮৮ সালের একটি প্রতিবেদনে বলা হয় উনবিংশ ও বিংশ শতাব্দীর কোকাকোলাতে কোকেইন মেশানো হত। এই বিষয়টি মানুষের মাঝে আজও আলোচিত ।


