
২০২৩ সালে বাংলাদেশে চালু হবে ইলন মাস্কের স্টারলিংক যা স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করে।
স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, তারা এখন বাংলাদেশ থেকে প্রি-অর্ডার নিচ্ছেন।
স্টারলিংকের প্রযোজনা প্রতিষ্ঠান স্পেসএক্স'র টুইটে বলা হয়- যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স ও স্পেনের কিছু অংশসহ বিশ্বের ৩২টি দেশে স্টারলিংকের ব্রডব্যান্ড পরিষেবা চালু রয়েছে।
স্টারলিংকের ম্যাপে চিহ্নিত দেশগুলোতে অবিলম্বে তাদের স্টারলিংক ইনস্টলেশন প্যাকেজ সুবিধা পাবে। তাদের ম্যাপে 'ওয়েটলিস্ট' এবং ‘আসছে’ চিহ্নিত এলাকাও রয়েছে।
ম্যাপে ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে 'আসছে' চিহ্নিত করা হয়েছে। স্টারলিংকের ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০২৩ সালে তাদের পরিষেবা বাংলাদেশে আসবে বলে আশা করছে।


