Ad

আইফোন ১৪ সরাসরি কানেক্ট করবে উপগ্রহে।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_31T19_38_25_219Z
Durbin News

আইফোন ১৪ সরাসরি কানেক্ট করবে উপগ্রহে। প্রযুক্তি দুনিয়ায় শিগগির ঝড় তুলতে আসছে স্মার্টফোনের সম্রাট বলে খ্যাত অ্যাপলের আইফোন ১৪। এতে থাকছে স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে কল, বার্তা ও ছবি আদান-প্রদানের সুবিধা। প্রযুক্তিবিদরা বলছেন, ইতিহাস ভেঙে সরাসরি কৃত্রিম উপগ্রহে কানেক্ট করবে আইফোন ১৪। টেক্সট-ছবি পাঠানো ছাড়া, ভয়েস কলও করা যাবে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। সম্প্রতি এমন খবরে চাঞ্চল্য দেখা দিয়েছে অ্যাপলপ্রেমীদের মনে। অ্যাপলের আসন্ন আইফোন ১৪ সিরিজের মুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরে নানা জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল। আর সেই সব জল্পনার অবসান ঘটিয়ে টেক জায়ান্টটি ঘোষণা করেছে, ৭ সেপ্টেম্বর অ্যাপলের বহু প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ়ের পর্দা উন্মোচিত হবে। বিভিন্ন ফিচার নিয়ে আকর্ষণীয় হতে চলেছে অ্যাপলের এই সিরিজ়। এতে এমন কিছু সুবিধা পাওয়া যাবে যা আগে কখনো কোনো স্মার্ট ফোনের ক্ষেত্রে দেখা যায় নি। নেটওয়ার্ক ছাড়াই জরুরি মুহূর্তে টেক্স আদান প্রদান করার সক্ষমতা থাকছে আইফোনের নতুন সিরিজের ফোনগুলোতে।অ্যাপল ওয়াচের মতো আইফোন ১৪ প্রো কম ব্রাইটনেস ও কম ফ্রেম রেটেও আবহাওয়া, ক্যালেন্ডার, স্টক, ক্রিয়াকলাপ এবং অন্যান্য ডেটা প্রদর্শনকারী উইজেটগুলো দেখাতে সক্ষম হবে। এতে থাকছে তাপমাত্রা সমন্বয় করার ব্যবস্থা। অ্যাপল বিশ্লেষক মিং চি কুং বলেন, অ্যাপল তাদের ডিভাইসগুলোতে উচ্চ প্রযুক্তি ব্যবহার করছে। নতুন সিরিজের তারা তাপমাত্রা মাপা ও সমন্বয় করার একটি থার্মাল চেম্বার যুক্ত করছে।এ ছাড়া ডিসপ্লেতে রাখা হয়েছে একটি পাঞ্চ-হোল টাইপ ক্যামেরা হাউজিংয়ের ব্যবস্থা। আইফোন ১৫-র জন্য যে ক্যামেরা মডিউল ব্যবহারের কথা ছিল, ১৪ সিরিজেই তার ব্যবহার করা হয়েছে। এই মডিউলে অটো-ফোকাস সুবিধাসহ অ্যাডভান্সড ফাংশন রয়েছে, যা অতীতের কোনো ফোনে ছিল না। পোর্ট্রেট মোড এবং ভিডিও কলের সুবিধা বাড়াতে আরও ভালো ডেপথ-অব-ফিল্ডের জন্য একটি উন্নত অ্যাপারচারের পাশাপাশি অটো-ফোকাস সুবিধা যুক্ত করা হয়েছে। সম্প্রতি ট্যুইটারে এমনই খবর প্রকাশ করেছে অ্যাপল ট্র্যাক। ট্যুইটারে অ্যাপল ট্র্যাক একটি ছবিও শেয়ার করেছে, যাতে আইফোন ১৪-র একটি ডামি ইউনিট দেখা গিয়েছে। আর তার ব্যাকড্রপে রয়েছে মহাকাশের ছবি। অ্যাপল ট্র্যাক এর আগেও আইফোন ১৪-র নীল, বেগুনি-সহ আরও বিভিন্ন ডামি ইউনিট প্রদর্শন করেছিল। নতুন এই সিরিজের দাম নিয়েও রয়েছে নানান জল্পনা। iPhone 13 সিরিজের থেকে অনেকটাই দামি হতে চলেছে iPhone 14. অ্যাপল আইফোন ১৪ সিরিজের দাম শুরু হতে পারে ৭৯৯ ডলার। বিভিন্ন ধরনের মডেল নিয়ে আসছে নতুন এই সিরিজ। এর মধ্যে রয়েছে আইফোন ১৪, iPhone 14 Max, iPhone 14 Pro, iPhone 14 Pro Max।আইফোন ১৪-এর পাশাপাশি প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর মাসেই লঞ্চ করতে পারে তাদের Apple Watch Series 8। এছাড়াও একই মাসে লঞ্চ করতে পারে নতুন ওয়াচ মডেল। অ্যাপলের সেই নতুন মডেলের ওয়াচের নাম হল Apple Watch Pro। এটি হতে চলেছে আরও উন্নত এবং আধুনিক। একই সঙ্গে এই ওয়াচে ব্যবহার করা হতে চলেছে রাগড ভার্সন। শুধু তাই নয়, এই বছরের শেষেই অ্যাপল নিয়ে আসতে চলেছে তাদের Apple Watch SE।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad