Ad

ফ্লাইং ক্যামেরাযুক্ত স্মার্টফোন বাজারে আসবে কবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

প্রতিনিয়তই স্মার্টফোনকে আধুনিকিকরণ করার প্রতিযোগিতা চলছে বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এইবার সে প্রতিযোগিতায় কয়েক ধাপ এগিয়ে যেতে পারে চায়না স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো।তারা প্রথমবারের মতো বাজারে আনতে যাচ্ছে ড্রোন ক্যামেরা বা ফ্লাইং ক্যামেরাযুক্ত স্মার্টফোন৷ বর্তমান সময়ে স্মার্টফোনের সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচার হচ্ছে ক্যামেরা। তাই এই প্রযুক্তি খু্ব দ্রুতই আপডেট হচ্ছে।গত কয়েক বছর ধরে বিভিন্ন তথ্য এবং ভিডিওতে পাওয়া যাচ্ছে, ভিভো ফ্লাইং ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে, যাতে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ড্রোন ক্যামেরা যুক্ত স্মার্টফোনের স্যাম্পলের ছবি ও ভিডিও শেয়ার করেছে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরিকল্পনা অনুযায়ি ফোনের ভেতরেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। এটির সাহায্য দুটি ক্যামেরা চারটি পাখা সহ মূল বডি থেকে বিছিন্ন হয়ে উড়ে যাবে। এসময় ফোনটিকে ব্যবহার করতে হবে রিমোট কন্ট্রোলার হিসেবে। এটি ব্যবহার করে ক্যামেরা দুটিকে ড্রোনের মতো ওড়ানো যাবে। চারটি ফ্যান ছাড়াও এতে দুইটি ইনফ্রারেড সেন্সরও রয়েছে।ভিভো ড্রোন ক্যামেরা ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি দিয়ে 4K ভিডিও শুট করা যাবে।এতে থাকবে ২০০ মেগা পিক্সেলের ড্রোন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ১৬ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়াও ফ্ল্যাশ লাইট সহ একটি ৬৪ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।স্মার্টফোনটিতে থাকছে ১২ জিবি RAM এবং স্টোরেজ ২৫৬/৫১২ জিবি। যা এন্ড্রয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৮৯৮ ফাইভ জি প্রসেসের। ছয় হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ক্যাপাসিটি টানা ৩৬ ঘণ্টার ব্যাকআপ দেবে। এছাড়াও ব্যটারি খুব দ্রুতই চার্জ হবে।ভিভো ফ্লাইং ক্যামেরা ফোনের উল্ল্যেখযেগ্য বৈশিষ্ট্য হলো এতে একটি বড় সুপার Amoled ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M কালার ডিসপ্লে, এবং Corning Gorilla Glass 7 দ্বারা সুরক্ষিত। যা ডিসপ্লেটিকে আচড়ের দাগ এবং ভেঙে যাওয়া থেকে নিরাপদ রাখতে পারবে।বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে তাদের ফোনগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য তাতে নতুন নতুন ফিচার অ্যাড করে চলেছে।কিন্তু চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এপলের আগেই 'ড্রোন ক্যামেরা ফোন' আনার ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। প্রযুক্তি প্রেমিদের মধ্যেও এটি বেশ সাড়া ফেলেছে।নিঁখুত ভিডিও ধারণে ড্রোনের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। ফটো, ভিডিয়োর প্রতি ভালোবাসা থেকেই অনেকে ড্রোন কিনতে চাইলেও একটি ভালো মানের ড্রোন কেনা বেশ ব্যয়সাপেক্ষ ব্যাপার। ইচ্ছা থাকা সত্ত্বেও সাধ্যের কাছে হেরে যাওয়া সেসব মানুষদের জন্যই এই প্রযুক্তিকে হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করছেন প্রতিষ্ঠানটি।যদিও যুগান্তকারী এই প্রযুক্তির সূচনা কবে হতে পারে তা নিয়ে কোন স্পষ্ট ধারণা দেননি তারা।আদৌ আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কোম্পানিগুলি এধরনের পেটেন্ট ফাইল করলেও, ডিভাইসগুলি বাজারে ছাড়ে না।এবার দেখার বিষয় ভিভো এ ধরনের ফোন বাস্তবে লঞ্চ করে কিনা। যদি সত্যিই করে থাকে তবে স্মার্টফোনের জগতে ভিভো যে আলোড়ন সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না।এখনও বহুল আলোচিত এই ফ্লাইং ড্রোন ক্যামেরা ফোনের মূল্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে এতোসব প্রযুক্তি হাতের মুঠোয় নিতে লাখ টাকা খরচ পড়তে পারে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad