Ad

গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_04T18_02_52_956Z
Durbin News

ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বা ICE ব্যবহার করে চালানো হয় গাড়ি, উড়োজাহাজ, জাহাজ এবং ট্রেন।জ্বালানির উপর ভিত্তি করে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং গ্যাস ইঞ্জিন।ইঞ্জিনের ভিতরে নানা ধরনের যন্ত্রাংশ থাকে। তবে শক্তি উৎপাদনে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে ভিতরে থাকা সিলিন্ডার এবং পিস্টন।সিলেন্ডার হচ্ছে ইঞ্জিনের ভিতরে থাকা এক ধরনের ফাঁপা জায়গা। আর সিলেন্ডারের ভিতর যেটা ওঠা নামা করে সেটাকে বলা হয় পিস্টন।এর সহজ উদাহরন হিসেবে সাইকেলে হাওয়া দেয়ার কাজে ব্যবহার করা পাম্পার গুলোর কথা বলা যায়।পাম্পার গুলোর লম্বা টিউবের ভিতর একটি দন্ড ওঠানামা করানোর মাধ্যমে চাকায় হাওয়া দেওয়া হয়।এক্ষেত্রে পাম্পারের লম্বা টিউবটি সিলেন্ডার এবং ওঠানামার কাজে ব্যবহার করা দন্ডটি হচ্ছে পিস্টন।ইঞ্জিনের ভিতর একাধিক সিলেন্ডার থাকে।মূলত সিলিন্ডার গুলোর ভিতরে ফুয়েল এবং বাতাস পুড়িয়ে শক্তি উৎপাদন করা হয়।চালু করার সাথে সাথে সিলেন্ডারের ভিতর থাকা পিস্টনটি উপর নিচ ওঠা নামা করতে থাকে, যার সাথে গাড়ির চাকা ও ঘুরতে থাকে।পিস্টনের এরকম ওপর নিচ ওঠানামাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোকের ভিত্তিতে ইঞ্জিন দু ধরনের হয়ে থাকে।ইঞ্জিনের ভিতর ফুয়েল পুড়ানোর সময় যেই ইঞ্জিনের চারটি স্ট্রোক তৈরি হয় তাকে বলা হয় ফোর স্ট্রোক ইঞ্জিন।অন্যদিকে যেই ইঞ্জিন গুলোর ক্ষেত্রে দুটো স্ট্রোক তৈরি হয় তাকে বলা হয় টু স্ট্রোক ইঞ্জিন।ফোর স্ট্রোক ইঞ্জিনের শক্তি উৎপাদনের জন্য ফুয়েল পুড়ানোর ক্ষেত্রে যে চারটি স্ট্রোক সম্পূর্ণ করতে হয় সেগুলো হলো ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক বা কম্বাশন স্ট্রোক এবং এক্সহস্ট স্ট্রোক।ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে যখন ইঞ্জিনে ফুয়েল প্রবেশ করে তখন পিস্টনটি নিচে নেমে যায়। এটাকে বলা হয় ইনটেক স্ট্রোক।পরবর্তীতে পিস্টনের অতিরিক্ত শক্তির কারনে এটি আবার উপরে ওঠে এসে সিলেন্ডারের ভিতরে থাকা ফুয়েল গুলোকে সংকুচিত করে। এটাকে বলা হয় কম্প্রেশন স্ট্রোক।ফুয়েল সংকুচিত হওয়ার কারনে সেগুলোর তাপমাত্রা বেড়ে যায়। এবং সিলেন্ডারের উপরে লাগানো স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হয়ে ফুয়েলে আগুন ধরে যায়।আগুন লাগার ফলে ইঞ্জিনের মধ্যে একটা ব্লাস্ট হয়। যার সাথে সাথে পিস্টনটি আবার সজোড়ে নিচে নেমে আসে। এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক বা কম্বাশন স্ট্রোক।এরপর পিস্টনের শক্তির কারনে সেটি আবার ওপরে ওঠে আসে। এর ফলে ব্লাস্টের কারনে সৃষ্ট ধোঁয়া গুলো সিলেন্ডারের সাথে লাগানো একটি বাল্বের সাহায্যে ইঞ্জিন থেকে বাইরে বেরিয়ে যায়।আর ধোঁয়া বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিষ্কাশন বা এক্সহস্ট স্ট্রোক।আর টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে শুধুমাত্র পাওয়ার স্ট্রোক এবং এক্সহস্ট স্ট্রোকের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়।তবে দুটোর মধ্যে পার্থক্য হলো ফোর স্ট্রোক ইঞ্জিনে একবার ফুয়েল পুড়ানোর ফলে চারবার স্ট্রোক করানো হয়, ফলে চাকা চারবার ঘোরে।অন্যদিকে টু স্ট্রোক ইঞ্জিনে একবার ফুয়েল পুড়িয়ে দুবার স্ট্রোক করানোর ফলে চাকা দুইবার ঘোরে।ফলে টু স্ট্রোক ইঞ্জিনের চাইতে ফোর স্ট্রোক ইঞ্জিনে ফুয়েল কম খরচ হয়। কিন্তু শক্তির দিক থেকে আবার টু স্ট্রোক ইঞ্জিন এগিয়ে।কারন টু স্ট্রোকে দুটি স্ট্রোকের মধ্যে একবার পাওয়ার স্ট্রোক হয় অন্যদিকে ফোর স্ট্রোকে প্রতি চারটি স্ট্রোকে একটি পাওয়ার স্ট্রোক হয়।পেট্রোল ইঞ্জিনে যখন ফুয়েল প্রবেশ করে তখন ফুয়েলের সাথে কিছুটা বাতাস ও প্রবেশ করে। কিন্তু ডিজেল ইঞ্জিনে প্রথম স্ট্রোকে কোনো ফুয়েল প্রবেশ করে না শুধু বাতাস প্রবেশ করে।এক্ষেত্রে বাতাস পিস্টনটিকে নিচে নামায়, আবার পিস্টনটি ওপরে ওঠার সময় বাতাসকে সংকুচিত করে।এরপর সেটি উত্তপ্ত হলে ইনজেক্টর দিয়ে ডিজেল স্প্রে করা হয় । ফলে আগুন জ্বলে ওঠে এবং পুরো প্রক্রিয়াটি চলতে থাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad