

বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন, যার ডিসপ্লের সাইজ মাত্র ৩ ইঞ্চি। ফোনটির ওজন মাত্র ৬০.৩৮ গ্রাম। ইউনিহার্টজের উদ্ভাবিত নতুন এ মিনি ডিভাইসের নাম দেওয়া হয়েছে ইউনিহার্টজ জেলি ২। এটিকে বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন ফোন বলেই দাবি করছেন নির্মাতা সংস্থাটি। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। স্মার্টফোনটিতে থাকছে ফোর-জি কানেক্টিভিটি, শক্তিশালী প্রসেসর, জিপিএস,সহ অন্যান্য সকল সুবিধা।আধুনিক স্মার্টফোনের সব সুযোগ সুবিধাই মিলবে এতে। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ অনায়াসে ইনস্টল করা যাবে ফোনটিতে। ইউনিহার্টজ জেলি ২ তে বিশেষ ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং এফএম রেডিও। সেই সাথে থাকছে কালারফুল শার্প ডিসপ্লে। ৩ ইঞ্চির ডিসপ্লেতে ৪৮০x ৮৫৪ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। দুর্দান্ত এই ডিসপ্লেতে ভিডিও দেখার পাশাপাশি ভালো গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। ইউনিহার্টজ জেলি ২-তে গ্লোবাল এলটিই সাপোর্ট সংযুক্ত রয়েছে। অর্থাৎ বিশ্বের যে কোনো দেশেই ৪জি কানেক্টিভিটি পাওয়া যাবে। সঙ্গে থাকছে ডুয়াল সিম স্ট্যান্ড বাই সাপোর্ট।ফোনটির বিশেষ একটি ফিচার হচ্ছে ইনফ্রারেড ব্লাস্টার। এ ফিচার ব্যবহার করে বাইরে থেকে বাড়ির ভেতরের যে কোন যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে।এছাড়া ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও পি- সিক্সটি চিপসেট। অক্টা-কোর ২.০ এই প্রসেসরের সঙ্গে থাকছে ৬ জিবি র্যাম।ইউনিহার্টজ জেলি ২-তে দেওয়া হয়েছে ২০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। নির্মাতা কোম্পানি দাবি করেছেন, সারা দিন ব্যবহারেও এই ফোনের চার্জ শেষ হবে না। বিশ্বের সবথেকে ছোট এ ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে আরো থাকবে ইউএফএস ২.১ স্টোরেজ, একটি স্পিকার এবং হেডফোন জ্যাক। আপাতত সবুজ রঙেই এ ফোনটি কেনা যাবে। যার বর্তমান দাম ১৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ হাজার টাকার কাছাকাছি।ফোনটি কিনলে সঙ্গে বাক্সের মধ্যেই পাওয়া যাবে একটি কেস, স্ক্রিন প্রোটেকটর, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়্যারিন্টি কার্ড, সিম ইজেকটর টুল, চার্জর, ইউজার গাইড। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি হচ্ছে। অন্যান্য দেশে পাওয়া যেতে এখনো কিছু সময় লাগতে পারে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে কেনা যাবে বিশ্বের সবচেয়ে ছোট এ স্মার্টফোনটি।এমন অনেকেই রয়েছেন যারা বড় ফোন ব্যবহার পছন্দ করেননা। কারণ বড় স্ক্রিনের ফোন গুলোর ওজন বেশি হবার কারণে পকেটে রাখা কঠিন।গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার জন্য কারো কারো একটু বড় স্ক্রিন পছন্দ হলেও দীর্ঘদিন ব্যবহারের পর বিরক্তি চলে আসে। কিন্তু ছোট ফোন গুলোতে যুগোপযোগী সকল সুযোগ সুবিধা না থাকার কারনে, সেটি ব্যবহারে বাধ্য হন। এ ধরনের ফোন ইউজারদের কথা মাথায় রেখেই ইউনিহার্টজ জেলি ২ ছোট্ট এই ফোনটি লঞ্চ করা হয়েছে। জগিং বা জিমে ওয়ার্কআউটের সময় হাতের মুঠোয় রাখার জন্য এ ফোনটি বেশ উপযুক্ত।


