Ad

এক ক্যাবল দিয়ে চার্জ হবে সব ডিভাইস

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_06T01_01_41_817Z
Durbin News

একই ক্যাবলে চার্জ দেওয়া যাবে আইপ্যাড, আইফোন, স্মার্টফোন, ক্যামেরা এবং ল্যাপটপসহ সকল প্রকারের ইলেকট্রনিক ডিভাইস।চার্জ দেওয়ার এই বিশেষ সুবিধা সামনে নিয়ে আসছে ভারত। দেশটিতে খুব শীঘ্রই চালু করা হবে এমন অভিনব পদ্ধতি।বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন পোর্ট ব্যবহারের ফলে একাধিক সমস্যা তৈরি হয়। তাই সকল প্রকারের ডিভাইসে একই ধরনের চার্জিং পোর্ট আনতে বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।সম্প্রতি এই নিয়ম চালু করার বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছিল।গ্রাহক বিষয়ক বিভাগ বেশিরভাগ ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জার বাধ্যতামূলক করার সম্ভাবনার মূল্যায়ন করতে শিল্প প্রতিনিধিদের সাথে দেখা করেছিল।সেসময় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি নির্দিষ্ট চার্জিং পোর্ট ব্যবহারের পক্ষে আলোচনা হয়েছে।সেখানে এ পদ্ধতির বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। পাশাপাশি এটি গ্রাহকদের জীবন আরও সহজ করবে এবং তাদের আর্থিক খরচও কমাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা।গত পহেলা সেপ্টেম্বর ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন বিভাগের তত্ত্বাবধানে এই আলোচনাকে অভিনন্দন জানানো হয়।বিশেষজ্ঞরা বলছেন, চার্জিং পোর্ট ইকোসিস্টেম তৈরি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বেশিরভাগ ফিচার ফোনে এখনও মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার হয়। এদিকে বেশিরভাগ স্মার্টফোনে দেখা যায় ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও কিছু হেডফোন, ওয়্যারলেস স্পিকারে টাইপ সি পোর্ট ব্যবহার শুরু হয়েছে।সাধারণত অনেক ডিভাইসের জন্য কোম্পানির পক্ষ থেকে কোন ইউএসবি কেবল দেওয়া হয় না। ফলে প্রত্যেক আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা কেবল কিনতে হয়।এ ক্ষেত্রে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ডিভাইস পাল্টানোর সময় চার্জারও পাল্টাতে হয়।আবার অনেক সময় পুরনো চার্জারের পয়েন্টের সঙ্গে নতুন ডিভাইসের কোন মিল থাকে না। যার ফলে ডিভাইস খারাপ হলে এই চার্জারগুলো ফেলে দিতে হয়।এসব কারণে গ্রাহকদেরকেও পড়তে হয় ভোগান্তিতে। বিষয়টি মাথায় রেখে দেশটির সরকার সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য একই চার্জিং পোর্ট বাধ্যতামূলক করার চিন্তা করেছে।এই সুবিধা চালু হলে সব ইলেকট্রনিক ডিভাইস ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। ফলে মোবাইল ফোন চার্জ করা নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না দেশের মানুষকে। এমনকি গ্যাজেটের সঙ্গে আর চার্জার না থাকলেও আলাদা কিনতে পাওয়া যাবে এটি।এই পদক্ষেপ নেয়ার পেছনে আরেকটি উদ্দেশ্য হলো বর্জ্য কমানো। এরকম নিয়ম তৈরি হলে নতুন যন্ত্র কিনলেও গ্রাহকরা পুরনো চার্জার ব্যবহার অব্যাহত রাখবে বলে মনে করা হচ্ছে।একই সঙ্গে এ পদ্ধতির মাধ্যমে ক্রমাগত উদ্ভাবনের দিকেও নজর দিচ্ছে দেশটি। সে ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষস্থানীয় চার্জার প্রস্তুতকারী হয়ে ওঠা ও চার্জার রফতানি করাই ভারতে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।একসঙ্গে সকল প্রকার ডিভাইস চার্জ দেওয়ার এই সিদ্ধান্ত শুধু ভারতেই নয়, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এমন চিন্তাভাবনা করছে।২০২৪ সালের মধ্যে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য ইউএসবি টাইপ সি টাইপ চার্জার বাধ্যতামূলক করেছে তারা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad