Ad

পৃথিবীর মতো দুটো গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_09T01_32_05_659Z
Durbin News

এবার মহাকাশে পৃথিবীর মতো দেখতে দুটো গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যদিও আয়তনে এরা পৃথিবী থেকে কয়েকগুণ বড়। গ্রহ দুটি আবিষ্কার করছে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ধারণা করা হচ্ছে, এদের একটিতে রয়েছে প্রাণের অস্তিত্ব। এল পি ৮৯০-৯ নামক এক নক্ষত্রের চারদিকে গ্রহ দুটো গতিশীল, যার একটির নাম এল পি ৮৯০-৯বি আর অপরটি হলো এল পি ৮৯০-৯সি।এল পি ৮৯০-৯ নামক নক্ষত্রটি পৃথিবী থেকে একশ আলোকবর্ষ দূরে অবস্থিত। সূর্যের তুলনায় এটি ৬.৫ গুন ছোট। তাপমাত্রা প্রায় ২৬০০ ডিগ্রি সেলসিয়াস। এটিকে "রেড ডুয়ার্ফ" নামেও ডাকা হয়।আর গ্রহ দুটিকে বলা হচ্ছে "সুপার-আর্থ"। এরা অনেকটা পৃথিবীর মতোই দেখতে হলেও বৈশিষ্ট্যের দিক দিয়ে ভিন্ন।এলপি ৮৯০-৯বি নামের গ্রহটি পৃথিবীর তুলনায় ৩০ শতাংশ বড়। আর এলপি ৮৯০-৯সি নামের গ্রহটি পৃথিবীর তুলনায় ৪০ শতাংশ বড়। নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে এলপি ৮৯০-৯বি নামক গ্রহটির সময় লাগে পৃথিবীর হিসাবে ২.৭ দিন। অপর গ্রহ এল পি ৮৯০-৯সির সময় লাগে পৃথিবীর হিসাব মতো ৮.৫ দিন। প্রথমটির কক্ষপথ থেকে রেড ডুয়ার্ফের দুরত্ব প্রায় ২.৮ মিলিয়ন কি.মি. এবং দ্বিতীয়টির দূরত্ব ৬ মিলিয়ন কি.মি। প্রথম গ্রহটি তার নক্ষত্রের কাছ থেকে যে পরিমাণ তাপ ও আলো গ্রহন করে তা পৃথিবীর তুলনায় ৪.১ গুন বেশি। দ্বিতীয় গ্রহের বেলায় এর পরিমাণ পৃথিবীর তুলনায় ৯০ শতাংশ বেশি। বিজ্ঞানীরা বলছেন দ্বিতীয় গ্রহটির বায়ুমণ্ডল যদি প্রাণীদের অস্তিত্বের জন্য উপযোগী হয়ে থাকে, তবে তাতে পানির সন্ধান পাওয়াও সম্ভব। গ্রহ দুটি আবিষ্কারে নাসার ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট টেলিস্কোপ এবং 'স্প্যাকুলুস' টেলিস্কোপের সহায়তা নেওয়া হয়েছে। টেলিস্কোপ দুটি চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত "পেরানাল অবজারভেটরি" তে রাখা হয়েছে। যখন কোনও নতুন গ্রহ খুঁজে পাওয়া যায় তখন মূলত কেন্দ্রীয় নক্ষত্র থেকে সেই গ্রহ কতটা দূরে আছে তা মেপে দেখেন বিজ্ঞানীরা। তার পর পরীক্ষা করে দেখা হয় সেটির আকার, ঘূর্ণন গতি ও তাপমাত্রার মতো বিভিন্ন বিষয়। এ থেকেই ধারণা করা হয়, গ্রহটিতে প্রাণ তৈরি হওয়ার মতো পরিবেশ রয়েছে কি না।এরইমধ্যে গ্রহ দুটো সম্পর্কে আরো বেশি জানতে গবেষকগণ জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। যদি দ্বিতীয় গ্রহটিতে প্রাণীদের বসবাসের উপযোগী পরিবেশ থাকে, তবে তা খুব সহজে জেমস ওয়েব টেলিস্কোপ দ্বারা তা শনাক্ত করা সম্ভব হবে। প্রাণের চিহ্ন শনাক্ত করা গেলে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।গ্রহ দুটি যে নক্ষত্রের চারদিকে ঘুরে সেটি "টিওআই-৪৩০৬" এবং "স্প্যাকুলোস-২" নামেও পরিচিত। এটি দ্বিতীয় শীতলতম নক্ষত্র, যার চারদিকে পৃথিবীর মতো দেখতে গ্রহসমূহ গতিশীল। পৃথিবীর সাথে সাদৃশ্যপূর্ণ গ্রহ চারদিকে গতিশীল থাকে এমন আরেকটি নক্ষত্র হলো "ট্র্যাপিস্ট-১"। সূর্যসহ এ ধরনের নক্ষত্রগুলোর চারদিকে যেসব গ্রহ আবর্তিত হয় সেসব গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা বেশি থাকে।কারন এসব গ্রহের তাপমাত্রা ও পরিবেশ অনেকটা পৃথিবীর তাপমাত্রা ও পরিবেশের সাথে মানাসই।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad