Ad

আইফোন ১৪ নতুন মোড়কে পুরোনো জিনিস!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_10T07_15_56_008Z
Durbin News

গত ৭ সেপ্টেম্বর লঞ্চ হওয়া আইফোনের নতুন সিরিজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যপক আলোচনা সমালোচনা।নতুন মোড়কে পুরোনো জিনিস বলে ট্রল করছে অনেকেই। যাতে যোগ দিয়েছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কন্যাও।তবে কি আসলেই গ্রাহকদের নতুন মোড়কে পুরোনো জিনিস দিচ্ছে অ্যাপল?খালি চোখে শুরুতে 14 সিরিজকে 13 সিরিজই মনে হবে অনেকের কাছে। কিন্তু 13 সিরিজের তুনলায় নতুন সংস্করণে উল্লেখ্যযোগ্য আপগ্রেড এনেছে অ্যাপল।ডায়নামিক আইল্যান্ড, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা, ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা, স্মার্টফোনের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এ১৬ বায়োনিক চিপ, নজিরহীন সুরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট সংযোগ, দীর্ঘ ব্যাটারি লাইফসহ আর্কষনীয় ফিচার ও আধুনিক প্রযুক্তিতে ব্যবহার হয়েছে নতুন সিরিজে।এছাড়া নতুন আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্সকে সর্বকালের সেরা প্রো লাইনআপ হিসেবে দাবি করেছেন কোম্পানির সিইও টিম কুক।প্রো মডেল গুলোর ডিসপ্লেতে বড়সড় পরিবর্তন এনেছে কোম্পানিটি। সবচেয়ে শক্তিশালী সিরামিক শিল্ডের কাভার ব্যবহার করা হয়েছে এতে। যা ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে রক্ষা করবে।বেসিক মডেলের ডিসপ্লে 13 সিরিজের মত ৬ দশমিক ১ ইঞ্চির হলেও প্রো মডেলের ডিসপ্লে সাইজ হবে ৬ দশমিক ৭ ইঞ্চি। নতুন সিরিজে থাকছে না কোনো মিনি সংস্করণ।14 সিরিজের অন্যতম আকর্ষণ আলওয়েজ অন ডিসপ্লে সুবিধা। যার ফলে ফোনটি স্লিপিং মুড়ে থাকা অবস্থাতেও সময়, তারিখ, ক্যালেন্ডারসহ কিছু তথ্যের ক্ষুদ্র অংশ প্রদর্শন করবে। আবার স্পর্শহীন অবস্থা কিছুক্ষণ রেখে দিলে ধীরে ধীরে ব্রাইটনেস কমিয়ে স্লিপ মোডে চলে যাবে এটি। নতুন pro মডেল পূর্বের তুলনায় দ্বিগুন ব্রাইটনেস সুবিধা প্রদান করবে।14 সিরিজের অন্যতম আকর্ষণ ডাইনামিক আইল্যান্ড। পূর্বের বিতর্কিত নচ পদ্ধতির পরিবর্তে একটি ট্রু ডেপথ ক্যামেরা বসিয়ে সাজানো হয়েছে ফিচারটি।ডিসপ্লেন উপরে পিল শেপের নতুন এই ইন্টারফেসে চাপ দিয়ে ছোটবড় করা যায়। যার ফলে ফোনে কোনো কাজ করার সময় ব্যাঘাত না ঘটিয়ে নোটিফিকেশন বা রিমাইন্ডার দেখতে পারবে ইউজাররা।নতুন সিরিজের অন্যতম আর্কষণ হতে যাচ্ছে এর ক্যামেরা। এই সিরিজে প্রথম বারের মত অ্যাপল ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা ব্যবহার করছে।ট্রিপল ক্যামেরা সেটাপে প্রথমটি ৪৮ মেগাপিক্সেলের। ওয়াইড সেন্সর লেন্সসহ রয়েছে ১২ মেগাফিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৩ গুন অপটিক্যাল জুম সুবিধার ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।পাশাপাশি কোয়াড টোন, 5x ডিজিটাল জুম, স্মার্ট এইচডিআর4 সহ ভিডিওগ্রাফারদের জন্যে থাকছে আলট্রা স্ট্যাবিলাইজেশন ও অ্যাকশন মোডসহ নতুন অনেক ফিচার।১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় 4k ভিডিও ফিচারের সাথে প্রথমবারের মতো অটো-ফোকাস সুবিধা যুক্ত করেছে অ্যাপল। প্রসেসর হিসেব নতুন সিরিজের বেসিক মডেলে A15 বায়োনিক চিপ ব্যবহার করা হলেও প্রো মডেলে অত্যাধুনিক প্রযুক্তির A16 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। যার ফলে অন্য যেকোনো স্মার্টফোনের তুলনায় এটি ৪০ শতাংশ বেশি দ্রুতগতি সম্পন্ন হবে।অত্যাধুনিক চিপটি তৈরি করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায়। যাতে রয়েছে ১৬ বিলিয়ন ট্রানজিস্টার।এছাড়াও এতে রয়েছে 6 core CPU এবং 16 core Neural Engine যা সেকেন্ডে প্রায় ১৬ ট্রিলিয়ন কাজ করতে সক্ষম।নতুন চিপের ব্যবহারে অবিশ্বাস্য কম্পিউটেশনাল ফটোগ্রাফি সুবিধা কার্যকর হয়েছে। CPU, GPU, Neural engine, ইমেজ সিগন্যাল প্রসেসর ক্যামেরা হার্ডওয়্যারকে প্রতিটি ছবিতে ৪ ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে সাহায্য করবে।এছাড়া ডাইনামিক আইল্যান্ড, মোশন গ্রাফিক্স, এবং অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা নিশ্চিতে কার্যকরী ভূমিকা পালন করেছে নতুন চিপ। এর ফলে প্রতিযোগীদের তুলনায় বহুলাংশে এগিয়ে যাওয়ার দাবি করছে অ্যাপল।চিপসেট ও ক্যামেরার মত 14 সিরিজের আরেকটি আকর্ষণীয় ফিচার এর স্যাটেলাইট সংযোগ। এর ফলে নেটওয়ার্ক ছাড়াই যেকোনো স্থান থেকে ব্যবহার করা যাবে ফোনটি।এই সিরিজের আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে কার ক্রাশ ডিটেকশন। এর মাধ্যমে গুরুতর দূর্ঘটনা চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে ফোনটি জরুরি সুরক্ষা সেবার নাম্বারে ডায়াল করবে।অন্যান্য ফিচারের মধ্য রয়েছে শক্তিশালী 5G নেটওয়ার্ক, ফিটনেস ফিচার, টাচের মাধ্যমে ভলিউম নিয়ন্ত্রণ, দীর্ঘকালীন ব্যাটারি সুবিধাসহ ২০ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবস্থা।এছাড়া Water resistance সুবিধা থাকায় পানির ৬ মিটার গভীরে এটি ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও তেমন কোনো ক্ষতি হবে না। আগের সিরিজের মতো এবারও স্টোরেজ ব্যবস্থা অপরিবর্তিত রাখা হয়েছে।নতুন সিরিজের চারটি মডেল হলো Iphone 14, Iphone 14 plus, আইফোন ১৪ Pro এবং pro max, দাম ধরা হয়েছে যথাক্রমে ৭৯৯ ডলার, ৮৯৯ ডলার, ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার। তবে কনফিগারেশন অনুযায়ী ওঠানামা করবে মডেল গুলোর দাম।ফরটিন সিরিজের ফিচার গুলো বিশ্লেষণ করে বলা যায় নতুন মোড়কে পুরোনো জিনিসের দাবিটি সত্য নয়। বরং এই সিরিজে উল্লেখ্যযোগ্য আপডেট এনেছে অ্যাপল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad