-2360.jpg&w=3840&q=75)

এবার জনপ্রিয় কোম্পানি মাহিন্দ্রা প্রকাশ্যে এনেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। যার নাম দেয়া হয়েছে এক্সইউভি ৪০০ ই-কার। এ গাড়িটির অফিসিয়াল লঞ্চ হবে 2023 সালের জানুয়ারি মাসে।বাজেটের মধ্যে ভালো গাড়ি কেনার জন্য বরাবরই সবার পছন্দের শীর্ষে থাকে ভারতীয় অটোমোবাইল সংস্থা মাহিন্দ্রা। তাদের উন্মোচিত প্রথম ইলেকট্রিক গাড়ি নিয়েও আগ্রহের শেষ নেই গ্রাহকদের।এটির লুক এবং ডিজাইন সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য ইতোমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি এক্সইউভি ৩০০ সাব-কম্যাক্ট এসইউভি এর ইলেকট্রিক ভার্সন। গাড়িটির দৈর্ঘ্য প্রায় ৪২০০ মিলিমিটার এবং চওড়া ১৮২১ মিলিমিটার। পাশাপাশি ২৬০০ মিলিমিটারের একটি হুইলবেস রয়েছে নতুন এক্সইউভি ৪০০ মডেলে। এর বুট স্পেসের আয়তন প্রায় ৪১৮ লিটার।গাড়িটিতে ইভিটি প্রোজেক্টর হেডলাইট ইউনিট এবং এল-শেপের ডিআরএল সংযুক্ত রয়েছে। থাকবে নতুন এসইউভি লোগো, যা গাড়ির টুইন-পিকে স্পষ্ট ভাবে ফুটে উঠবে। পাশাপাশি থাকবে সলিড গ্রিল।জানা গেছে, এক্সইউভি ৪০০ ই-কার এর সামনের অংশে আগের মডেলের তুলনায় অনেক বেশি ব্রোঞ্জের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে।অপরদিকে গাড়ির পিছনের অংশে টেইল-ল্যাম্পসের আশপাশে থাকবে কিছু নতুন ডিজাইন। এছাড়াও টেইলগেটের ক্ষেত্রেও নতুন ডিজাইন লক্ষ্য করা যাবে নতুন ভার্সনে।এমনকি পাশাপাশি টেস্টিংয়ের সময়েও গাড়িটির যেসব ইউনিটগুলো দেখা গিয়েছিল, সেগুলোতেও অন্যন্য ডিজাইনের ব্যবহার হয়েছে। এক্সইউভি ৪০০ ই-কারে রয়েছে একটি ৩৯.৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক এবং ৪৫৬ কিলোমিটারের রেঞ্জ। শূন্য থেকে ১০০ কিলোমিটার স্পিড তোলা যাবে মাত্র ৮.৩ সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। এর ব্যাটারি প্যাক তৈরি করা হয়েছে ভারতের পুণেতে। এটি একটি আইপি৬৭ রেটিং প্রাপ্ত ব্যাটারি প্যাক, যা কিনা সব ধরনের পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে।টর্ক বেশি হবার কারণে এটি ভারতের ফাস্টেস্ট ইলেকট্রিক SUV বলে স্বীকৃত হয়েছে।তিনটি অত্যাধুনিক ড্রাইভিং মোডের পাশাপাশি ডিসি ফাস্ট চার্জারও রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৫০ মিনিট।আউটলেট কিংবা বাসায় চার্জ দেয়ার ক্ষেত্রে ব্যাটারি ফুল হতে সময় লাগবে যথাক্রমে সাড়ে ৬ ঘন্টা এবং ১৩ ঘন্টা। প্রতিবার চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।অন্যান্য ফিচারের মধে রয়েছে বড় সাইজের টাচস্ক্রিন, সানরুফ, ৬০-টিরও বেশি কানেক্টেড কার টেক ফিচার, ৬টি এয়ারব্যাগ, অল অ্যারাউন্ড ডিস ব্রেকস।নতুন একটি নীল রঙের মডেল দেখা যাবে মহিন্দ্রা এক্সইউভি ৪০০ গাড়ির ক্ষেত্রে। এছাড়াও অ্যারিটেক ব্লু, এভারেস্ট হোয়াইট, গ্যালাক্সি গ্রে, নেপলি ব্ল্যাক এবং ইনফিনিটি ব্লু- এই পাঁচটি রঙে পাওয়া যাবে গাড়িটি। এর সঙ্গে থাকতে পারে ডুয়াল টোন রুফ এবং সার্টিন কপার ফিনিশ।ভারতে এতদিন ব্যাপক প্রভাব বিস্তার করেছিলো টাটার ই-কার। এবার ধারণা করা যাচ্ছে, মাহিন্দ্রার এক্সইউভি ৪০০ ই-কার টাটার ই-কারকে টেক্কা দিতে সক্ষম হবে।যদিও ২০২০ সালের অটো এক্সপো-তে গাড়িটির এক ঝলক দেখিয়েছিল মাহিন্দ্রা। তবে ফাইনাল প্রোডাকশনে ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকখানি আপগ্রেড করা হয়েছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।


