
কর্মব্যস্ত জীবনে প্রত্যেকেই এমন একটি স্মার্টফোনের সন্ধান করেন, যেটি কিনা ঘন্টার পর ঘন্টা সময় না লাগিয়ে, মুহুর্তের মধ্যেই চার্জ হয়ে যাবে।মানুষের এ সুপ্ত ইচ্ছাকেই বাস্তবে রূপ দিতে, দ্রুততম চার্জিং সলিউশন নিয়ে আসছে, চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি "বিবিকে ইলেকট্রনিক্স"। তাদের রিয়েলমি সিরিজের নতুন ভ্যারিয়েন্ট, "Realme GT Neo 5", মাত্র ৯ মিনিটের মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এছাড়াও সর্বাধুনিক সব প্রযুক্তির ব্যবহার দেখা যাবে এতে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটিই বিশ্বের প্রথম স্মার্টফোন হবে, যেটি কিনা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। গত দুই বছর ধরে ফাস্ট চার্জিং নিয়ে, বাজারে তুমুল প্রতিযোগিতা চলছে। সমস্ত প্রযুক্তি সংস্থাগুলো তাদের ফোনে, দ্রুত চার্জিং সুবিধা সংযুক্ত করছে। বর্তমানে এমন ফোনও বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলো ২০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।রিয়েলমি জানিয়েছে, তাদের চার্জিং অ্যাডাপ্টর ২০০ ওয়াটের পাওয়ার রেটিং পাবে, এবং ১৫০০ বারের বেশি চার্জ করা যাবে। ২৪০ ওয়াটের চার্জিং প্রযুক্তি, ৮৫ ডিগ্রি তাপমাত্রা এবং ৮৫ ডিগ্রি আর্দ্রতার সাথে কাজ করবে।রিয়েলমি জিটি নিও ৫ মডেলের ফোনটিতে, ফুল এইচডি রেজুলেশনসহ 6.7 ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকবে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট মিলবে।মোবাইলের ডানদিকে পাওয়ার বাটন, এবং বাঁদিকে ভলিউম বাটন উপস্থিত থাকবে। এটি অ্যান্ড্রয়েড থার্টিন ভিত্তিক, "রিয়েলমি UI 4.0" কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে বলে ধারণা করা যাচ্ছে।ডিভাইসটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস, জেনারেশন ওয়ান প্রসেসর দ্বারা চালিত হবে। মডেলটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। অন্যান্য ফিচারের পাশাপাশি ক্যামেরাতেও ছাড় দেওয়া হয়নি। ইচ্ছা মতো ফটোগ্রাফি করা যাবে স্মার্টফোনটি দিয়ে।এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ, একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ, ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।ফ্রন্ট ক্যামেরায় থাকবে অটো ফোকাস প্রযুক্তি। এছাড়াও সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে। নিরাপত্তার জন্য এতে থাকবে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আরজিবি লাইট এফেক্ট সহ, একটি প্লাস্টিকের বডি সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হবে।সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এতে অগ্নিনির্বাপক বিভিন্ন পার্টস দেওয়া হবে। যা ফোনটিকে, বিস্ফোরণের হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি একাধিক সেফটি সার্টিফিকেটও থাকবে, যা গ্রাহকদের স্বস্তি দেবে।ফোনটির তিনটি কালার ভ্যারিয়েন্ট থাকতে পারে। কালো, নীল এবং রূপালী রঙে গ্রাহকদের মাতিয়ে রাখবে আকর্ষণীয় হ্যান্ডসেট। ২৪০ ওয়াট চার্জিং সাপোর্টের পাশাপাশি, "GT Neo 5" এর, একটি ১৫০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টেও বাজারে পাওয়া যেতে পারে । যেটিতে ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হবে।আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকার ফলে, ঝামেলা ছাড়াই দ্রুত গতিতে যে কোন কাজ করা যাবে। গেইম লাভার এবং সিনেমা প্রেমীদের জন্য, এটি হতে পারে প্রথম পছন্দ।চমকপ্রদ ফিচারের সমন্বয়ে তৈরি, বহুল আকাঙ্ক্ষিত ফোনটি, ফেব্রুয়ারি মাসেই চীনা বাজারে উন্মোচিত হবে বলে জানা গেছে। ভারতীয় বাজারে এর দাম হতে পারে, ৪০ হাজার রুপির মতো।


