Ad

কেমন‌ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সির এস টুয়েন্টি থ্রি সিরিজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Untitled
Durbin News

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে, জনপ্রিয়‌‌ টেক ব্র্যান্ড স্যামসাং আয়োজন করতে যাচ্ছে, 'গ্যালাক্সি আনপ্যাকড টু থাউজেন্ড টুয়েন্টি থ্রি ইভেন্ট'। মূলত এই আয়োজনেই ,স্যামসাং তাদের 'এস' সিরিজের আসন্ন স্মার্টফোনগুলো‌ নিয়ে ,আনুষ্ঠানিক ঘোষণা দিবে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে উন্মোচিত হবে, গ্যালাক্সি 'এস' সিরিজের তিনটি মডেল‌।গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি, গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি প্লাস, এবং গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি আলট্রা- এই তিন মডেলের স্মার্টফোনে‌, ভোক্তাদের জন্য থাকবে অত্যাধুনিক সব সুবিধা। অন্য দুটোর চেয়ে তুলনামূলক কমদামি‌, এস টুয়েন্টি থ্রি মডেলটিতে থাকবে, ৬.১ ইঞ্চির ডিসপ্লে, ফুল এইচ ডি‌ প্লাস রেজুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটের একটি অ্যামোলড প্যানেল। ডিসপ্লেটির‌‌ সর্বোচ্চ উজ্জ্বলতা 1750nits, যা HDR মোডে সীমিত হতে পারে। বাকি সব বৈশিষ্ট্য এক থাকলেও, এস টুয়েন্টি থ্রি প্লাসের ডিসপ্লে হবে ৬.৬ ইঞ্চি।অন্যান্য বারের মতো‌, এবারের 'এস' সিরিজে‌ও গ্রাহকদের জন্য থাকছে‌ দারুণ আকর্ষণীয় ‌ডিজাইন। গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি এবং এস টুয়েন্টি থ্রি প্লাস - উভয় ফোনেই‌ থাকবে গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের ফ্রেম।‌ চারটি ভিন্ন রঙে ফোন গুলো পাবেন গ্রাহকরা। যেগুলো হল - botanic green, cotton flower, mystic lilac এবং phantom black.ডিজাইনের মতোই ক্যামেরার দিক দিয়েও, এস টুয়েন্টি থ্রি এবং এস টুয়েন্টি থ্রি প্লাসের মধ্যে নেই কোনো পার্থক্য। উভয় ফোনেই থাকবে ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো লেন্সসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আর সাথে থাকবে উন্নতমানের সেলফি ক্যামেরা।স্ন্যাপড্রাগন এইট এর, দ্বিতীয় ‌প্রজন্মের চিপসেট ব্যবহার করায়, ভালো পারফরম্যান্স পাবেন গ্রাহকরা।বরাবরই বিশাল স্টোরেজ দিয়ে আসছে স্যামসাং। এবারও তার ব্যতিক্রম হবেনা। দুটো ফোনেই ৮ জিবি RAM এর পাশাপাশি, ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ ব্যবস্থা থাকবে। ক্রেতারা তাঁদের পছন্দমতো যেকোনোটি বেছে নিতে পারবে। তবে থাকবে না‌ কোনো মাইক্রো‌‌ এস ডি কার্ড স্লট। ফোন গুলোতে দুইটি‌ ন্যানো সিম কার্ড স্লট থাকবে, যা ফাইভ জি নেটওয়ার্কের জন্য উপযোগী। ডিসপ্লের মতো ব্যাটারির দিক দিয়েও, এস টুয়েন্টি থ্রি প্লাসের চেয়ে‌ খানিকটা পিছিয়ে আছে এস টুয়েন্টি থ্রি। গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রিতে থাকবে ৩,৯০০ mAh ব্যাটারি। যেখানে‌ টুয়েন্টি থ্রি‌ প্লাসের ব্যাটারির কর্মক্ষমতা ৪,৭০০ mAh.ধারণা করা হচ্ছে, বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি এর দাম ৯০ হাজারের আশেপাশেই থাকবে। অন্যদিকে, এস‌ টুয়েন্টি থ্রি প্লাস কিনতে গুণতে হতে পারে এক লাখ টাকার বেশি।গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি সিরিজের সবচেয়ে দামি‌ সদস্য এস টুয়েন্টি থ্রি আলট্রা। এটি দেখতে অনেকটাই গত বছরের গ্যালাক্সি এস টুয়েন্টি টু আলট্রার মতো।‌ ৬.৮ ইঞ্চির ডিসপ্লেতে থাকবে বাঁকানো অ্যামোলেড স্ক্রিন। এতে পাওয়া যাবে দুই হাজার নিটসের উজ্জ্বলতা। পাশাপাশি ফোনটিতে থাকবে গ্লাস স্যান্ডউইচ ফিনিশ এবং ধাতব ফ্রেম। এসব বৈশিষ্ট্য একে আইফোন ফরটিন প্রো এর সমতূল্য করে তুলেছে। এস‌ টুয়েন্টি টু আলট্রার মতোই এতেও থাকবে একটি বিল্ট ইন‌ এস‌ পেন। এই মডেলের প্রাথমিক ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেলের। স্যামসাং এর আগে কখনোই তাদের ফোনে, এত বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেনি। বিশ্লেষকরা মনে করছেন, কম আলোতেও উন্নত মানের ছবি তোলা যাবে ফোনটিতে। শুধু তাই নয়, ফোনটিতে থাকবে পেরিস্কোপ জুম লেন্সও।স্টোরেজ ব্যবস্থায় বাকি দুই মডেল অপেক্ষা অনেক এগিয়ে এস টুয়েন্টি থ্রি আলট্রা। ফোনটিতে থাকবে ১২ জিবি Ram এবং ২৫৬ জিবি রম। পাশাপাশি বিকল্প হিসেবে, ৫১২ জিবি এবং ১ টেরাবাইট স্টোরেজের ব্যবস্থা থাকতে পারে।এত সব ফিচারের ফোনটির দামও আকাশছোঁয়া‌ ! বাংলাদেশি মুদ্রার হিসেবে এর দাম ছাড়িয় যেতে পারে দেড় লক্ষের কোটা!প্রতিদ্বন্দ্বীদের সাথে টক্কর দিতে‌, বেশ আঁটসাট বেঁধেই নেমেছে স্যামসাং। তবে, এস টুয়েন্টি থ্রি সিরিজ, গ্যালাক্সি প্রেমীদের মন কতটা জয় করতে পারে, সেটি সময়ই বলে দিবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad