Ad

আইফোন-স্যামসাং কে টেক্কা দিতে আসছে ভিভোর X90 সিরিজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

আইফোন, স্যামসাং এর মত জায়ান্ট কোম্পানি গুলোকে টেক্কা দিতে, তোড়জোড় শুরু করেছে চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থা ভিভো।গত নভেম্বর মাসেই দেশটিতে লঞ্চ হয়েছে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Vivo X90 সিরিজ। এবার ভারত সহ গ্লোবাল মার্কেটে, প্রিমিয়াম স্মার্টফোন লাইন আপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। আগামী ৩ ফেব্রুয়ারিতে ভিভো X90 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার জন্য, একটি ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি, যা অনুষ্ঠিত হবে রাত ১২টায়।Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+, এই তিনটি ভ্যারিয়েন্টে গ্রাহকদের মাতিয়ে রাখবে আকর্ষণীয় সিরিজটি।এগুলো ভিভোর চীনা সংস্করণগুলির মতো একই ফিচার ও স্পেসিফিকেশন অফার করবে বলে ধারণা করছেন টেক বিশ্লেষকরা।প্রিমিয়াম সব ফিচার সম্পন্ন স্মার্টফোন গুলিতে থাকতে পারে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ।সঙ্গে থাকবে 1300 nit ব্রাইটনেস। এতে করে দিনের আলোতেও ফোনের ডিসপ্লে ব্যবহারে সমস্যা হবে না। তিনটি মডেলই অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করতে পারে। সাথে মিলবে কোম্পানির FunTouch OS 13 স্ক্রিন।4810 mAh ব্যাটারির সঙ্গে ফোনগুলোতে থাকতে পারে, ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার সাহায্যে খুব তাড়াতাড়ি ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। ফ্ল্যাগশিপ সিরিজের এ ফোনগুলির প্রধান আকর্ষণ হচ্ছে ক্যামেরা। উন্নতমানের ছবি তুলতেব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এরমধ্যে Vivo X90 তে থাকবে 50 মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে পাওয়া যাবে 12 মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 12 মেগা পিক্সেল ডেপথ সেন্সর। অন্যদিকে Vivo X90 Pro তে মিলবে 50 মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে 50 মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 12 মেগা পিক্সেল পোট্রেট টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য উভয় ফোনেই 32 মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে ভিভো। এলইডি ফ্ল্যাশ এবং প্যানারোমার মত উন্নত সব ফিচার যুক্ত করা হয়েছে ক্যামেরা অপশনে।এই লাইনআপের মডেলগুলিতে Zeiss ইমেজিং সিস্টেম দ্বারা চালিত, একটি প্রধান ক্যামেরা সেটআপও অন্তর্ভুক্ত থাকবে৷কোম্পানি আরও নিশ্চিত করেছে, Vivo X90 সিরিজে একটি চার ন্যানোমিটার প্রধান চিপসেট এবং একটি V2 ইমেজ-সেন্সিং প্রসেসর থাকবে। Vivo X90 Pro+ মডেলটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 2 চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, অন্য দুটি ভ্যারিয়েন্ট Vivo X90 এবং Vivo X90 Pro তে Mediatek Dimensity 9200 চিপসেটটি থাকতে পারে। 12 GB RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সুবিধা দিবে এটি।এছাড়া, কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, ব্লুটুথ ৫.৩, জিপিএস, ডুয়েল সিম ম্যানেজমেন্ট ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট। ভিভোর ওয়েবসাইট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংস্থাটি আগামী ৩ ফেব্রুয়ারিতে Vivo X90 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করেছে। ওয়েবসাইটে একটি “রেজিস্টার ইন্টারেস্ট” বাটনও রয়েছে, যেটিতে ক্লিক করে আগ্রহী গ্রাহকরা ফোনগুলোর লঞ্চ ইভেন্ট সম্পর্কে যেকোনো ধরনের আপডেট পাবেন।কালো, লাল এবং নীল, এই ৩টি কালার থেকে বেছে নেওয়া যাবে আকর্ষনীয় Vivo X90 হ্যান্ডসেটটি। ধারণা করা হচ্ছে, মডেল ভেদে ফোনগুলোর দাম হতে পারে ৪২ থেকে ৭৫ হাজার রুপি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad