Ad

চ্যাটজিপিটি আমাদের বিশ্বকে বদলে দেবে: বিল গেটস

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

কাভার লেটার লেখা, বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষায় পাশ করা এমনকি কোডিংয়েও চ্যাটবটটির বিস্তৃত ক্ষমতা ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।এবার চ্যাটজিপিটি’র প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করলেন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।শুক্রবার জার্মান বাণিজ্যিক সংবাদপত্র ‘হ্যান্ডেলসব্ল্যাট’-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চ্যাটজিপিটি আমাদের বিশ্ব বদলে দেবে।“এখন পর্যন্ত, কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল পড়তে ও লিখতে পারত, তবে লেখার বিষয়বস্তু বুঝতে পারত না। চ্যাটজিপিটি’র মতো নতুন প্রকল্পগুলো ইনভয়েস বা চিঠি লেখায় সহায়তা দিয়ে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমকে আরও দক্ষ করে তুলবে।” -- ওই সাক্ষাৎকারের ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে রয়টার্স।“এটি আমাদের বিশ্বকে বদলে ফেলবে।”২০২২ সালের নভেম্বরে সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে চ্যাটজিপিটি’র। এআইনির্ভর সফটওয়্যার তৈরির এই কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে মাইক্রোসফটের। উন্মোচনের কেবল দুই মাসের মধ্যেই আনুমানিক ১০ কোটি ব্যবহারকারী পেয়েছে এই চ্যাটবট। ফলে, এটি সর্বকালের সবচেয়ে দ্রুতগতির অ্যাপের খেতাব পেয়েছে।বিভিন্ন কাভার লেটার লেখার সক্ষমতা, বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষায় পাশ করা, এমনকি কোডিংয়ের বেলাতেও চ্যাটবটটির বিস্তৃত ক্ষমতা ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন বাণিজ্যিক সংবাদ সাইট ইনসাইডার।মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, মানুষের জন্য পরিচালিত কিছু ‘চমকপ্রদ’ বিষয় রয়েছে চ্যাটজিপিটি’সহ বিভিন্ন এআই টুলের। এর উদাহরণ হিসেবে ধরা যায়, শিক্ষার্থীদের ‘গণিত শিক্ষক’ হিসেবে কাজ করা বা যারা ডাক্তারের কাছে যেতে পারেন না, তাদেরকে ‘স্বাস্থ্যবিষয়ক পরামর্শ’ প্রদানের মতো বিষয়গুলো।“এটি পিসি ও ইন্টারনেটের মতোই গুরুত্বপূর্ণ।” --সাক্ষাৎকারে বলেন তিনি।“২০২৩ সালের সবচেয়ে টাটকা আলোচনার বিষয় হতে যাচ্ছে এটি।”জানুয়ারিতে ওপেনএআই’র পেছনে কয়েকশ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এই অঙ্ক গিয়ে এক হাজার কোটি ডলারেও ঠেকতে পারে। এর আগে, ২০১৯ সালে এআই কোম্পানিটির পেছনে একশ কোটি ডলার বিনিয়োগ করেছে মার্কিন এই টেক জায়ান্ট।ওপেনএআই’র সঙ্গে যৌথ উদ্যোগে নতুন সংস্করণের বিং সার্চ ইঞ্জিন চালু করেছে মাইক্রোসফট। কোম্পানি বলছে, এটি চ্যাটজিপিটি’র চেয়েও ক্ষমতাধর।চ্যাটজিপিটি’র সাফল্য এই সপ্তাহেই গুগলের নিজস্ব এআই চ্যাটবট ‘বার্ড’ আনায় প্রভাব রেখেছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad