Ad

আবারও আইফোনের বিকল্প ফোন আনছে নাথিং!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
নাথিং-ফোন
Durbin News

আবারো আইফোনকে টেক্কা দিতে নতুন ফোন নিয়ে হাজির হচ্ছে নাথিং ফোন! গত বছরও আইফোনের বিকল্প নিয়ে হাজির হয়ে হৈচৈ ফেলে দিয়েছিলো কোম্পানিটি! গতানুগতিক সকল ফোনের ধারনা বদলে দিয়ে বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন বাজারে এনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলো তারা! ফোন 1 এর প্রি-অর্ডার শুরু করার মাত্র দুইদিনের মাথায় ১ লক্ষ অর্ডার পায় নাথিং। গত জুলাই মাসে লঞ্চ হওয়ার মাত্র ২০ দিনের মাথায় ফোনটির ১ লক্ষ ইউনিট বিক্রি হয়।শুধুমাত্র যুক্তরাজ্য, ইউরোপ এবং ভারতে বাজারে রিলিজ হওয়া নাথিং ফোন 1 এখন পর্যন্ত ৫ লক্ষ ইউনিটেরও বেশি বিক্রি হয়েছে।যার সফলতার দরুন এবার নাথিং ফোন 2 নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। যা ফোন 1 এর চাইতে আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটির হবে।এই বছরের শেষের দিকেই নতুন ফোন আনার কথা জানিয়েছেন নাথিংয়ের সিইও কার্ল পেই।প্রশ্ন হচ্ছে নাথিং ফোন 2 তে কী কী থাকছে? গতানুগতিক ফোন ব্যবহারে একগুঁয়ে হয়ে পড়া মানুষদের, নতুন কিছু দিতেই ট্রান্সপারেন্ট ডিজাইনের ফোন এনেছিলো নাথিং।ভিন্ন ডিজাইনের কারণে দারুন ট্রেন্ডি হয়ে উঠেছিলো সেটি। ফোন 2 তেও তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে কোম্পানিটি।ডিসপ্লে হিসেবে থাকতে পারে 120 hertz'র adaptive AMOLED ডিসপ্লে। সেকেন্ডে ১২০ বার স্ক্রীন রিফ্রেশ রেট ব্যবহারকারীদের প্রদান করবে দারুন স্মুথ একটি এক্সপেরিয়েন্স।নতুন ফোনের ক্যামেরায় আসতে পারে বেশকিছু পরিবর্তন। এর আগে ফোন 1'র ক্যামেরায় বেশ কিছু দূর্বলতা দেখা গিয়েছিলো। লো-লাইটে খারাপ পারফরম্যান্স, Overexpose image এবং সেলফি ক্যামেরায় থাকা সমস্যা দূর করার পাশাপাশি নতুন ফোনে যুক্ত হবে নতুন নতুন সব ফিচার। টেলিফোটো লেন্স এবং পেরিস্কোপ লেন্সের ব্যবহারও দেখা যেতে পারে প্রতীক্ষিত এই ফোনটিতে। ফোন 2'তে সবচাইতে বড় পরিবর্তন আসতে পারে এর চিপসেটে। গুঞ্জন রয়েছে Qualcomm Snapdragon 8 Generation2+ চিপসেট ব্যবহার করা হবে নতুন ফোনে, যা Qualcomm এর সব থেকে শক্তিশালী চিপসেট সিরিজ। Snapdragon 778G+ সিরিজ পরিবর্তে 8 Generation2+ চিপসেট ব্যবহারের কারনে ফোন 1 এর চাইতে এটি আরো ভালো পারফর্ম্যান্স উপহার দিবে।দীর্ঘ সময় গেমিং অথবা ভিডিও স্ট্রিমিং করলেও সহজে গরম হবে না ফোন 2। সেই সাথে ব্যাটারি খরচও কম হবে। Operating System হিসেবে থাকতে পারে Nothing OS 1.5 যা Android 13 এর উপর ভিত্তি করে বানানো।ফোন 2'তে ১২ জিবি র‍্যামের সাথে Virtual Ram সাপোর্ট ও থাকতে পারে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে পাওয়া যাবে ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা।এই ফোনে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি। যা ফোন 1'র চাইতে বেশি। ফোনটির দাম কেমন হতে পারে সেটি সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য জানা না গেলেও প্রিমিয়াম কোয়ালিটির হওয়ায় স্বাভাবিকভাবেই দাম বেশি হবে এটির।যুক্তরাষ্ট্রের বাজার টার্গেট করেই নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে নাথিং। নিজেদের সীমাবদ্ধতা থাকায় প্রথম ফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করেনি নাথিং।তবে লঞ্চ না করলেও যুক্তরাষ্ট্র থেকে ভালোই সাড়া পেয়েছে তারা। তাই বাজার সম্প্রসারণে এবার যুক্তরাষ্ট্রকেই টার্গেট করেছে তারা।সিইও কার্ল পেই, শুরু থেকেই বলে এসেছেন তারা স্মার্টফোন ব্যবহারকারীদের নতুন কিছু উপহার দিতে চান। ফোন 1 লঞ্চিংয়ের সময়ই মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছিলো তারা।দেখার বিষয়, ফোন 2'তে বিশেষ কি কি সুবিধা থাকবে যা অন্য কোম্পানি গুলো থেকে নাথিংকে আলাদা করবে। কিংবা অ্যাপলের মত কোম্পানির বাজার ধ্বংস করবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad