Ad

৬ কোটিতে বিক্রি হচ্ছে উড়ন্ত মোটরসাইকেল।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ছয় কোটি টাকায় উড়ন্ত মোটরসাইকেল বিক্রি হচ্ছে জাপানের বাজারে। সড়কের পাশাপাশি আকাশে উড়তে পারে এটি।রাস্তার যান আকাশে উড়তে দেখে হতবাক অনেকেই।বাইকটি চালাতেও বেশ আরামদায়ক বলে জানা যায়। দেড় মিটার উচ্চতর এই বাইক ওজনে ৩০০ কেজি। উড়ার সময় এটি ১০০ কেজি ওজন সহজেই বহন করতে পারে।একবার ফুলচার্জ করলেই ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত উড়তে পারে এটি।মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে শূন্যে উড়তে পারে এই বাইক। উড়ন্ত বাইকটি লম্বায় প্রায় ১২ ফুট, চওড়ায় ২ দশমিক ৪ মিটার। প্রতিটি বাইকে আছে একটি শক্তিশালী ইঞ্জিন এবং ব্যাটারিচালিত চারটি মোটর। মূলত বাহনটির ডিজাইন করা হয়েছে কোয়াড-কপ্টার এর নকশার অনুকরণে। মোটরসাইকেলটিতে রয়েছে দুই ধরণের মোড। একটি হচ্ছে, রাইডিং মোড। এই মোডে রেখে সড়কে চালানো যায়। দ্বিতীয় মোড হচ্ছে, ফ্লাইং মোড। সড়ক থেকে ওড়ার জন্য এই মোড ব্যবহার করতে হয়।যানজট নিরসনে জাপানের রাজধানী টোকিওতে নিয়ে আসা হয়েছে এই বাইক। টোকিও বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরীর একটি। যানজট সেখানে নিত্যদিনের ঘটনা। সেখানে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করা বড় একটি সমস্যা। এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই দিবে এই বাইক। তাছাড়া, দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনায় আটকে পড়া মানুষকে উদ্ধারে উদ্ধারকর্মীরা এই উড়ন্ত বাইক ব্যবহার করতে পারবেন। বাইকটিকে বলা হচ্ছে 'শহুরে গতিশীলতার ভবিষ্যৎ'। নাম দেয়া হয়েছে এক্সট্যুরিসমো হোভারবাইক।আকাশচুম্বী দামের কারণে বাইকটি ক্রয় করা অনেকের হাতের নাগালের বাইরে। তবে ছোট আকারের বৈদ্যুতিক মডেলটির দাম কমিয়ে ৫০ হাজার মার্কিন ডলারে নামিয়ে আনার চেষ্টা চলছে। যদিও এটি করতে মোটামুটি ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। তাছাড়া হোভারবাইকটি বর্তমানে বিকট শব্দ করে, যদিও নির্মাতা কোম্পানি এটিকে ভবিষ্যতে কমিয়ে আনার ব্যাপারে লক্ষ্য রাখবে বলে জানিয়েছে।উড়ন্ত বাইকের ধারনা অবশ্য একেবারে নতুন নয়। ইফেক্ট-৩, সাইবারপাঙ্ক-২০৭৭, হিরোস অফ দ্য স্ট্রম সহ বিখ্যাত কিছু ভিডিও গেমসে এবং টেলিভিশন শো 'কামেন রাইডার রিভাইস' এ ধরনের উড়ন্ত বাইক দেখা গেছে। একজন চালক এই বাইক চালানোর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, চালানোর সময় এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। যেন বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে বেরিয়ে আসা কোন কাল্পনিক বাহন। গতিবিধির ওপর লক্ষ রেখে, বাইকটি বেশ ভালোভাবে নিয়ন্ত্রন করা যায়। উড়ন্ত বাইকটি নিয়ে এসেছে নতুন এক জাপানি অটোমোবাইল সংস্থা। এয়ারউইনস ট্যাকনোলজিস নামক প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এ ধরনের হোবার বাইক নির্মাণ করেছে। এটি তৈরিতে টোকিওভিত্তিক ওই প্রতিষ্ঠানটির সঙ্গে রয়েছে বহুজাতিক ইলেক্ট্রনিক কোম্পানি মিতসুবিশি ও ফুটবলার কেইসুকে হোন্ডা।জাপানের পর এবার যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাচ্ছে এই উড়ন্ত মোটরসাইকেল। জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ারউইন্স’-এর হাত ধরে চলতি বছর ‘এক্সটুরিসমো' নামে উড়ন্ত মোটরসাইকেলটি যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পারে বলে জানা গেছে।এক্সটুরিসমো’ হোভারবাইক এরই মধ্যে জাপানের বাজারে বিক্রি শুরু হলেও, যুক্তরাষ্ট্রের বাজারে এটির একটি ছোট সংস্করণ আসবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান এয়ারউই। উড়ন্ত মোটরসাইকেল এর উদ্ভাবনের মাধ্যমে ট্রান্সপোর্টেশনে এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। ধারণা করা হচ্ছে, সারাবিশ্বে এটি জনপ্রিয়তা লাভ করবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad