Ad

কেমন হতে পারে iPhone 15? দাম কত হবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (10)
Durbin News

iPhone 15 সিরিজ বাজারে আসতে এখনো বেশ কয়েক মাস বাকি। তবে এ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে গ্রাহক ও প্রযুক্তি প্রেমীদের মধ্যে।সবার মনে একটাই প্রশ্ন, কেমন হবে iPhone 15? কি কি নতুন প্রযুক্তি যুক্ত হবে এতে? এখন থেকেই দাম এবং ফিচার নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। Apple এর আনুষ্ঠানিক ঘোষণার আগেই, বেরিয়ে আসছে এসব বিষয়ে নানা রকম গোপন খবর। জানা গেছে, দাম বাড়ার পাশাপাশি, বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে পরবর্তী সংস্করনে।সর্বশেষ ফাস হওয়া তথ্য বলছে, বড়সড় চেঞ্জ আসবে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এর ভলিয়ম ও মিউট বাটনে। এতদিন যাবৎ শব্দ বাড়ানো ও কমানোর জন্য, ফোন গুলোতে আলাদা আলাদা বাটন ব্যবহার করা হতো। কিন্তু আপডেট ভার্সনে আর এমন থাকবে না। এরপর থেকে বাটন দুটি একসাথে সংযুক্ত করে দেয়া হবে। একই রকম ভাবে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মিউট সুইচে। বর্তমানে সুইচ উপরে নিচে তুলে ও নামিয়ে মোড চেঞ্জ করতে হয়। ২০০৭ সাল থেকেই চলে আসছে এই নিয়ম।তবে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এ সুইচের জায়গায় বাটন দেয়া হবে। ব্যাবহারকারীরা সেটি প্রেস করার মাধ্যমে, মডেল দুটির ringer অন ও অফ করতে পারবেন।এছাড়া ফাস হওয়া তথ্যে আগেই বলা হয়েছিল, প্রিমিয়াম সিরিজের মডেল দুটিতে, ফিজিক্যাল বাটনের পরিবর্তে হ্যাপটিক প্রতিক্রিয়াসহ, সলিড-স্টেট বাটনের ব্যবহার হতে পারে। সলিড-স্টেট পাওয়ার ও ভলিউম বাটনগুলো দেখতে ফিজিক্যাল বাটনের মতোই, চাপ দিলে ফিজিক্যাল বাটনের মতোই অনুভূত হবে।তবে, iPhone 15 এবং iPhone 15 Plus -এ ভলিউম বাটন এবং মিউট সুইচ থাকবে আগের মতোই। লিক হওয়া তথ্য বলছে, স্ট্যান্ডার্ড মডেল দুটিতে এক্ষেত্রে কোন পরিবর্তন আসবে না।ধারণা করা হচ্ছে ক্যামেরায় বিপ্লব ঘটিয়ে বাজারে আসতে পারে আইফোন ১৫. ফলে আগের চেয়ে ভালো কোয়ালিটির ইমেজ, এবং ভিডিও ক্যাপচারের সুবিধা পাবেন গ্রাহকরা।অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের চেয়ে Apple কয়েক গুন এডভান্স হলেও, সবার শেষে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফিচার যুক্ত হয়েছিল, আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেলগুলোতে।এবার ১৫ সিরিজের সবগুলো মডেলে যুক্ত হতে পারে সেটি। সেই সাথে সনি'র স্টেট-অফ-দ্য-আর্ট' ইমেজ সেন্সর ব্যবহার করায়, প্রতিটি পিক্সেলের স্যাচুরেশন সিগন্যাল লেভেল প্রায় দ্বিগুণ হারে বাড়বে।আইফোন ১৫ প্রো ম্যাক্সের টেলি-ফটো ক্যামেরার জন্য সংযুক্ত করা হতে পারে, পেরিস্কোপ লেন্স সিস্টেম। এছাড়াও মডেলটিতে সিক্স এক্স অপটিক্যাল জুম করা যাবে।চাপের মুখে নতি স্বীকার করে গতবছর Apple ঘোষণা করেছিল, পরবর্তী প্রজন্মের ফোনগুলিতে লাইটনিং পোর্টের পরিবর্তে, USB Type-C চার্জিং পোর্ট দেওয়া হবে। তাই ধরে নেয়া হচ্ছে, সেই ঘোষণার বাস্তব প্রয়োগ ঘটতে পারে আইফোন ১৫ সিরিজে। এতে ক্যাবলের মাধ্যমে, প্রতি সেকেন্ডে ৪০ জিবি পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যাবে।আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের A-17 চিপ ব্যবহার হতে পারে। বাকি নন প্রিমিয়াম মডেল দুটিতে থাকতে পারে, ১৪ সিরিজে ব্যবহার হওয়া A-16 চিপসেট।৩ ন্যানোমিটারের নতুন চিপ, ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারির আয়ু উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করবে৷ দ্রুত কাজ করার পাশাপাশি, ডিভাইস থাকবে ঠান্ডা। বিদ্যুৎ খরচ কমে আসবে ৩০ শতাংশ।iPhone 15 এর সবগুলো মডেলেই থাকবে, কোয়ালকমের পরবর্তী প্রজন্মের X-70 প্রসেসর। এটি সেকেন্ডে ১০ গিগাবাইট ডাউনলোড গতি, এবং ৩ দশমিক ৫ গিগাবাইট আপলোডিং সুবিধা দিবে।এর আগে iPhone' 14- এ রিভার্স চার্জিং প্রযুক্তি যুক্ত হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল। তবে ফোর্বস তথ্যসূত্রে, আইফোন-১৫ সিরিজে এই প্রযুক্তির দেখা পাওয়া যেতে পারে।এটি এমন এক ফিচার, যেখানে মোবাইল পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। অর্থাৎ, কেউ তার ফোনের পেছনে ওয়্যারলেস-চার্জ-যোগ্য ইয়ারবাড রাখলে, সেগুলো চার্জ হতে থাকবে।ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব বেশ ভালোভাবেই পড়বে, আইফোনের পরবর্তী সংস্করনের দামের উপর। আগের তুলনায় ২০০ ডলার বেড়ে নতুন মূল্য হতে পারে, ১ হাজার ২৯৯ মার্কিন ডলার।তবে অ্যাপল ইন-করপোরেশনের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, দাম বৃদ্ধি তাদের বিক্রিতে কোন প্রভাব ফেলবে না। তার মতে, একই ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে সর্বোত্তম ফোনটি কিনতে, ভোক্তারা নাকি আরো বেশি অর্থ ব্যয় করতেও রাজি আছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad