Ad

কেমন ছিল প্রথম আইফোন? দাম কত ছিল?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (23)
Durbin News

২০০৭ সালের ৯ জানুয়ারি। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর একটি কনভেনশন সেন্টারের মঞ্চে উঠে স্টিভ জবস বলেন, "আজ আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করবো"।সেই সময় তার হাতে ছিল, আইফোন নামে সম্পূর্ণ নতুন এক ধরণের ডিভাইস, যা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। সেদিনই উন্মোচিত হয়েছিল প্রযুক্তির নতুন এক দুয়ার।ডিভাইসটিতে ছিল একেবারে নতুন ধরণের টাচস্ক্রিন, সহজে ব্যবহার করা যায় এরকম ইন্টারফেস, আর সুন্দর ডিজাইন। সব মিলিযে দেখা গেল, একটা আইফোন হাতে থাকলে আপনার যেন আর কিছুরই দরকার নেই।তবে মজার ব্যাপার হলো, অরিজিনাল ভার্সনে এমন অনেক ফিচার ছিলনা, যেগুলো এখন বাটন মোবাইলেও পাওয়া যায়। বর্তমান সময়ের সাথে তুলনা করলে, হয়তো হাসি এসে যেতে পারে আপনার।বাজারে আসা প্রথম আইফোনে স্টোরেজ ছিল মাত্র ৪ জিবি। তবে কেউ চাইলে সেটি বাড়িয়ে নেয়ার সুযোগও ছিল। ১০০ ডলার খরচ করলেই ৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেত।টেক দুনিয়ায় বিপ্লব ঘটানো মোবাইল ফোনটিতে ছিল, রুপালি রংয়ের এলুমিনিয়াম কেসিং। বর্তমানে মূল ফ্রেম এলুমিনিয়ামের হলেও, সামনে পিছনে আছে সর্বাধুনিক প্রযুক্তির কাচ।সেই সময়ে ডিভাইসটির পিছনে ছিল একটি মাত্র ক্যামেরা। যেটি দিয়ে আবার ছবি তুলতে পারলেও, ভিডিও করার সুবিধা ছিল না। অথচ এখন বাজারে পাওয়া যাচ্ছে ৪ ক্যামেরার আইফোন। যার মধ্যে তিনটি থাকে ডিভাইসের পিছনের দিকে, চতুর্থটি হলো ফ্রন্ট ক্যামেরা।এগুলো দিয়ে উন্নত মানের ছবি তোলার পাশাপাশি, 4k ভিডিও রেকর্ড করা যায়। পাওয়া যাচ্ছে DSLR এর মতো অটোফোকাস ও ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা।মাত্র ১৫টি এপ ছিল আইফোনের প্রথম সংস্করনে। এগুলো আপডেট করার মতো কোন সুযোগ ছিল না তখন। ছিল না কোন ফ্ল্যাশ লাইট।এপ স্টোর উন্মুক্ত হওয়ার পর, বেশ কিছু সফটওয়্যার পাওয়া যেত, যেগুলো ডিসপ্লের উজ্জলতা সর্বোচ্চ পরিমান বাড়িয়ে, অন্ধকারে দেখতে সাহায্য করতো।টেক্সট মেসেজের মাধ্যমে ছবি ও ভিডিও পাঠানোর কোন ফিচার ছিল না ডিভাইসটিতে। শুধু মাত্র SMS করা যেত তখন। বিশেষ সুবিধাটি যুক্ত হয়েছে ২০০৯ সালে iPhone OS 3 তে।নিশ্চিত করেই বলা যায়, কপি পেস্ট করা যায় না এমন কোন স্মার্টফোন, বর্তমান যুগে এসে কেউই কিনবে না। অবাক করা বিষয় হচ্ছে, ২০০৭ সালে আইফোনে এই সুবিধাটি ছিল না। ২০০৯ সালে ‘আইফোন OS-3 ’এর মাধ্যমে অভিষেক হয় ফিচারটির। অরিজিনাল ভার্সন কেনার সময়ে, গুগল ম্যাপ ইনস্টলড অবস্থায় থাকতো। কিন্তু এতে সংযুক্ত ছিল না GPS সুবিধা। তাই এখনকার মতো কোন ধরনের ডিরেকশন পাওয়া যেত না সেই সময়টাতে।প্রথম আইফোনের স্ক্রিন ছিল মাত্র সাড়ে তিন ইঞ্জি। ছিল না পানি সহ্য করার ক্ষমতা। অথচ লেটেস্ট মডেল গুলোতে পাওয়া যাচ্ছে, IP68 রেটের water resistance সুবিধা। বর্তমান সময়ের কমদামি স্মার্টফোন গুলোতে পাওয়া যায়, এমন অনেক ফিচারও যুক্ত ছিল না আইফোনের অরিজিনাল ভার্সনে। তবে এপল সেই সময়কার সেরা প্রযুক্তিই, ব্যবহার করেছিল ডিভাইসটিতে।তাই দামও ছিল সমসাময়িক অন্যান্য মোবাইলের তুলনায় অনেক বেশি। বাজারে আসা এপলের প্রথম ফোনের মালিক হওয়ার জন্য, আজ থেকে ১৬ বছর আগেই খরচ করতে হয়েছে ৪৯৯ ডলার।মূল্য এত বেশি হওয়ার পরেও, রিলিজের পরপরই তোলপাড় ফেলে দিয়েছিল পুরো বিশ্বে। মাত্র ৭৪ দিনে, ১০ লাখ আইফোন বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি।আজ স্টিভ জবস বেচে নেই। এক যুগ আগে পৃথিবী ছেড়েছেন তিনি। কিন্তু ১৬ বছর পর, অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে, তার প্রথম দিনের সেই বানী।এত দীর্ঘ সময় পরেও বিন্দু পরিমান কমেনি ব্র‍্যান্ডটির চাহিদা। ২০১৮ সালে প্রায় ২২ কোটি আইফোন বিক্রি করেছে অ্যাপল। তবে এরপর থেকে, বিক্রি নিয়ে তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।বর্তমানে বিশ্বের কোটি কোটি লোকের জীবনকে, প্রভাবিত করে চলেছে আইফোন।14 এর পর, এখন 15 সিরিজের অপেক্ষায় দিন গুনছেন গ্রাহকরা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad