Ad

চোখ ধাঁধানো আউটলুকে রেডমির নতুন ফোন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

চোখ সরানো যাবেনা Redmi Note 12 সিরিজের নতুন ফোরজি ফোন থেকে। আকর্ষণীয় স্পার্কলিং কালারের সাথে ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে অভিনব ডিজাইনের এ ফোনটি।লঞ্চের আগেই কোম্পানির তরফ থেকে এর ফিচার, ডিজাইন ও কালার ভ্যারিয়েন্টের টিজার প্রকাশ করা হয়েছে।নীল গোলাপি এবং সোনালী রঙের মিশ্রণে দুর্দান্ত আউটলুক, এটিকে স্মার্টফোন প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।আকর্ষণীয় এই ফ্ল্যাগশিপ ফোনে থাকবে, 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, যেটি 120Hz রিফ্রেশ রেট, 240 Hz টাচ স্যাম্পলিং রেট ও 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।FHD+ রেজোলিউশন সম্পন্ন ডিসপ্লেটি ব্যবহারকারীকে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দেবে। এছাড়াও এতে আলাদা ব্যাচ প্রয়োগ করা যেতে পারে, যার ফলে বাইরের স্ক্রিন নানা রূপে বদলে যেতে পারে৷5000mAh ব্যাটারির সঙ্গে ফোনটিতে থাকতে পারে, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার সাহায্যে খুব তাড়াতাড়ি ব্যাটারি ফুল চার্জ করা যাবে।ব্যাটারির মতো ক্যামেরাতেও দেয়া হয়েছে বাড়তি নজর। ইচ্ছা মতো ফটোগ্রাফিও করা যাবে এই স্মার্টফোন দিয়ে। ছবি তোলার জন্য ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে আয়তকার রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে তিনটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ থাকবে।প্রাইমারি ক্যামেরায় পাওয়া যাবে 50 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে থাকবে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা শ্যুটার। সেলফি ও ভিডিও কলের জন্য এতে মিলবে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।পারফরম্যান্সের জন্য Redmi Note 12 4G ফোনে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো 610 জিপিইউ সহ একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। এটি ফোনকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে।শাওমি এক্সিকিউটিভ রেডমি নোট 12 4G ফোনটি 4 জিবি র‌্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।আবার মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত‌ সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MiUi 14 কাস্টম স্কিনে চলবে। আধুনিক যুগের সকল স্মার্টফোনগুলোর মতো এতেও মিলবে ডুয়েল সিম ম্যানেজমেন্ট। সিম ট্রে টি, ডিভাইসের বাম প্রান্তে অবস্থিত।এছাড়া কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ব্লুটুথ, WI-FI, GPS, ডুয়েল সিম ম্যানেজমেন্ট, USB Type c পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাকনিরাপত্তার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। জল ও ধুলো প্রতিরোধের জন্য পাওয়া যাবে আইপি 53 রেটিং। জানা গেছে, আগামী ৩০ মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে দুর্দান্ত কালার ভ্যারিয়েন্টের এ হ্যান্ডসেটটি।4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজে এই ফোনের বেইজ মডেলটি কিনতে খরচ হতে পারে 199 ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২,৪৭৩ টাকা।অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও নজর কাড়া ডিজাইনের পাশাপাশি, বাজেট ফ্রেন্ডলি হবার কারনে, গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে চীনা ইলেকট্রনিক কোম্পানি শাওমির রেডমি হ্যান্ডসেট সিরিজ গুলো।বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটেও প্রচুর পরিমাণে বিক্রি হয় এ কোম্পানির ফোন। ভিন্ন ভিন্ন ফিচারের স্মার্টফোন বাজারে এনে, বিশ্ববাজারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে চীনা সংস্থাটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad