Ad

ঝড়ের গতিতে চার্জ হবে যে ফোন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ঝড়ের গতিতে চার্জ হবে ফোন, 240W সুপার ফাস্ট চার্জিং স্পিড নিয়ে ভারতে আসছে Realme GT 3।Realme GT Neo 5এর একটি রিব্র্যান্ডেড সিরিজ হিসেবে গ্লোবাল মার্কেটে এসেছে এ ফোনটি। সম্প্রতি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে এ স্মার্টফোনটিকে। যদিও সাইটটিতে ডিভাইসটির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে ইতিমধ্যেই ইউরোপের বাজারে ৬৪৯ ইউরো প্রারম্ভিক মূল্যে এটি লঞ্চ হয়েছে। সে মারফতে জানা গিয়েছে, অত্যাধুনিক সব ফিচার এবং স্পেসিফিকেশনে পরিপূর্ণ হয়েই আগমন ঘটেছে প্রিমিয়াম কোয়ালিটির এ হ্যান্ডসেটটির।এর ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে চার্জিং স্পিড। এটিই প্রথম ফোন, যা চীনের বাইরে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ফলে, ঘন্টার পর ঘন্টা সময় না লাগিয়ে, চোখের পলকেই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।এছাড়াও সর্বাধুনিক সব প্রযুক্তির ব্যবহার দেখা যাবে এতে। থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির OLED ডিসপ্লে, যেটা কিনা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট অফার করে। ১২৪০ বাই ২৭৭২ রেজোলিউশন সম্পূর্ণ ডিসপ্লেটি ব্যবহারকারীকে সর্বোচ্চ স্বাচ্ছন্দ প্রদান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, GT 3তে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, রিয়েলমি তাদের এই লেটেস্ট পাওয়ার অ্যাডাপ্টারকে সেফ চার্জিং কন্ট্রোল ফিচারের সাথে নিয়ে আসবে বলেও শোনা যাচ্ছে।অন্যান্য ফিচারের পাশাপাশি ক্যামেরাতেও ছাড় দেওয়া হয়নি। ইচ্ছা মতো ফটোগ্রাফি করা যাবে স্মার্টফোনটি দিয়ে।উন্নত মানের ছবি তোলার জন্য এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হতে পারে। এরমধ্যে প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সেন্সর থাকবে। সঙ্গে মিলবে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1চিপসেট দ্বারা চালিত হবে,এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Realme UI 4.0 ইউজার ইন্টারফেসে রান করে।যার সাথে সর্বাধিক ১৬ জিবি LPDDR 5x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যুক্ত রয়েছে।কানেক্টিভিটির জন্য থাকতে পারে ফোরজি, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও, ডুয়েল সিম ম্যানেজমেন্ট, ইউএসবি টাইপ সি পোর্ট ইত্যাদি। আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকার ফলে, ঝামেলা ছাড়াই দ্রুত গতিতে যে কোন কাজ করা যাবে। গেইম লাভার এবং সিনেমা প্রেমীদের জন্য, এটি হতে পারে প্রথম পছন্দ।গ্লোবাল মার্কেটে এটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেমন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ঈ ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ।র‍্যাম এবং ইন্টারনাল স্টোরেজের উপর ভিত্তি করে মডেল টির দামেও পার্থক্য হতে পারে। আশা করা যাচ্ছে, চলতি বছরের মে বা জুনের মধ্যে আকর্ষণীয় এই সুপারফাস্ট চার্জিং সল্যুশনটি ইউরোপের বাজার ছাড়িয়ে গ্লোবাল মার্কেটেও বিক্রির জন্য উপলব্ধ হবে। গত দুই বছর ধরে ফাস্ট চার্জিং নিয়ে, বাজারে তুমুল প্রতিযোগিতা চলছে। সমস্ত প্রযুক্তি সংস্থাগুলো তাদের ফোনে, দ্রুত চার্জিং সুবিধা সংযুক্ত করছে। বর্তমানে এমন ফোনও বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলো ২০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad