Ad

তিন ভাঁজের ফোন নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
..
Durbin News

স্মার্টফোনের জগতে রীতিমতো কিংবদন্তী এক নাম স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অনেকবারই নিজেদের দারুণ সব ফিচার দিয়ে গেজেট ভক্তদের মন কেড়ে নিয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছর আরও বড় পরিকল্পনা নইয়ে মাঠে নামছে প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে বাজারে তারা নিয়ে আসবে তিন ভাঁজের স্মার্টফোন। আর এই ফোন বাজারে আসলে সেটি হবে বড় ধরণের এক বিপ্লব। গেল বছরেই বাজারে এসেছিলো কোম্পানির ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত ফোন “Galaxy Z fold 4” । ২০২২ এর বাজারে দারুণ সাফল্য পেয়েছিলো স্যামসাং এর এই ফোল্ডিং স্মার্টফোন। এবার সেই পালে বাড়তি হওয়া দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফোল্ডিং স্মার্টফোনের বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে অনেকটা আকষ্মিকভাবেই ট্রাই-ফোল্ডের এই ফোন বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং। আর এজন্য ছাড় দিতে হচ্ছে তাদের সবচেয়ে বড় আকর্ষণ ‘Samsung Galaxy s23 fe’ প্রজেক্টকে। এ বছরেই বাজারে আসার কথা ছিলো ‘galaxy s23 fe’ ফোনের। নতুন এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিলো স্মার্টফোন জগতে। কিন্তু দিন কয়েক আগে এই ফোনের যাবতীয় কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়ে দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু আপাতত সেই ফোন ডেভেলপমেন্টের কোনও খবর দিচ্ছে না তারা। বরং ট্রাই-ফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট এ বছরের বাজারে চমক দেখাতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, Galaxy s23 fe সংক্রান্ত সকল কাজ আপাতত বন্ধ। গ্যালাক্সি ফ্যান এডিশনের এই মডেলটি নিয়ে সম্প্রতি হইচই পড়ে গিয়েছিল সবার মাঝে।এর আগে Galaxy s21 fe মডেলটি মন কেড়েছিল স্যামসাং প্রেমীদের। এর আপগ্রেডেট ভার্সনটি বাজারে আসার কথা থাকলেও সংস্থার তরফে এ নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি।ধারণা করা হচ্ছে, ট্রাই ফোল্ডিং সেট ছাড়াও এবার Galaxy Z Fold 5 and Galaxy Z Flip 5 নামের নতুন দুই ফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এই দুই সেট মূলত আগের Z fold 4 এর একটি বিশেষ আপডেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন ট্রাই ফোল্ডিং সেটের মডেল বা নাম কি হবে তা নিয়ে কোন ধরণের তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি কেউই। অবশ্য ফোল্ডিং সেটের জন্য Z সিরিজকেই বেছে নিয়েছিলো স্যামসাং। এবারও সেই সিরিজের অধীনেই থাকতে পারে তারা। তিন ভাঁজের এ ফোনের পুরুত্ব বর্তমান প্রচলিত ফোল্ডিং স্মার্টফোনের সমানই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এর স্ক্রিনও চলমান ফোনের চেয়ে বড় হতে পারে। বর্তমানে বাজারে থাকা ফোল্ডিং সেটের সম্পূর্ণ স্ক্রিন ৭ দশমিক ৬ থেকে ৮ ইঞ্চির মাঝে হয়ে থাকে। নতুন ট্রাই ফোল্ডিং সেটের স্ক্রিন ১১ ইঞ্চির কাছাকাছি থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad