Ad

আইফোনের মতো ফিচার মিলবে রিয়েলমির যে ফোনে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

এবার আই ফোনের মতো দুর্দান্ত ফিচার মিলবে রিয়েলমির নতুন ফোনে। Realme c55 নামের আকর্ষণীয় এই হ্যান্ডসেটটিতে পাওয়া যাবে হালের জনপ্রিয় আইফোন ১৪ প্রো-এর বেশ কয়েকটি বৈশিষ্ট্য। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো মিনি ক্যাপসুল ডিসপ্লে যা আইফোনে থাকা ডায়নামিক আইল্যান্ড ইন্টারফেস এর মত কাজ করে। এই ফিচারে মূলত চার্জ নোটিফিকেশন, ডেটা ইউসেজ নোটিফিকেশন এবং স্টেপ নোটিফিকেশন ইত্যাদি শো করবে ও সেটিংস অপশান থেকেই অন-অফ এর সুবিধা পাওয়া যাবে।আকর্ষণীয় এই ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকবে, ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে, যেটি ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট অফার করে।১০৮০ বাই ২৪০০ পিক্সেল রেজোলিউশন সম্পন্ন ডিসপ্লেটি ব্যবহারকারীকে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দেবে। এছাড়াও এতে আলাদা ব্যাচ প্রয়োগ করা হয়েছে। যার ফলে বাইরের স্ক্রিন নানা রূপে বদলে যেতে পারে৷ফোনটির পাওয়ার ব্যাকআপও বেশ উন্নত। ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারির সঙ্গে ফোন বক্সেই মিলে যাবে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জার। এক বার চার্জ দিয়ে অনায়াসে দুইদিন পর্যন্ত টানা চালানো যাবে ফোনটি। ব্যাটারির মতো ক্যামেরাতেও দেয়া হয়েছে বাড়তি নজর। ইচ্ছা মতো ফটোগ্রাফি করা যাবে এই স্মার্টফোন দিয়ে। ছবি তোলার জন্য ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ। এরমধ্যে প্রাইমারি ক্যামেরায় পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সেন্সর সহ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে মিলবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।রিয়েলমি সি৫৫ ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, ইউএসবি টাইপ-সি, ইত্যাদি সকল কানেকটিভিটি ফিচার পাওয়া যাবে। ফোনের এক পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।তবে এতে কোনো ধরনের ৫জি সাপোর্ট থাকছেনা। দুইটি ন্যানো সিম কার্ড এর মাধ্যমে ডুয়াল সিম ম্যানেজমেন্ট মিলবে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে দুর্দান্ত এ ফোনটি।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট। যেটি কিনা হ্যান্ডসেটটিকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে।এতে LPDDR4X র‍্যাম ও EMMC 5.1 স্টোরেজ থাকবে, আরো থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট যা ব্যবহার করে ১টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।মাত্র ১৮৯ গ্রাম ওজনের এ ফোনটি দেখতে অনেকটা স্লিম ডিজাইনের। ফোনটিতে ম্যাট-ফিনিশ পলিকার্বনেট ফ্রেম ও আংশিক ম্যাট-ফিনিশের রিয়ার প্যানেল রয়েছে। ডুয়াল টোন এর ফিনিশের কারণে ফোনটিকে বেশ স্টাইলিশ লাগে।বেশ কিছুদিন আগেই বিশ্ববাজারে লঞ্চ হয়েছিল realme c55. মার্চ মাসে ভারতের বাজারে এসেছিলো ফোনটি।রেনি নাইট এবং সান শাওয়ার এবং রেইনফরেস্ট -এ দুটি রঙে এবং তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ফোনটি।ভারতীয় বাজারে ৪ জিবি র‍্যাম সহ ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১০ হাজার ৯৯৯ রূপি। ৬ জিবি র‍্যাম সহ ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার ৯৯৯ রূপি। এবং ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর টপ-এন্ড রিয়েলমি সি৫৫ মডেল এর দাম পড়বে ১৩,৯৯৯রুপি। আশা করা যায় শীঘ্রই বাংলাদেশেও পাওয়া যাবে এ ফোনটি। স্মার্টফোনের বাজারে বিশ্বে বেশ শক্তপোক্ত স্থান দখল করে আছে চীনা কোম্পানি রিয়েলমি। একের পর এক আপডেট স্মার্টফোন বাজারে আনছে কোম্পানিটি। অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও নজর কাড়া ডিজাইনের পাশাপাশি, বাজেট ফ্রেন্ডলি হবার কারনে, গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে রিয়েলমি এর হ্যান্ডসেট সিরিজ গুলো।বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটেও প্রচুর পরিমাণে বিক্রি হয় এ কোম্পানির ফোন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad