তথ্যপ্রযুক্তি


এআই সম্পর্কে বিল গেটসের জ্ঞান অতি সামান্য: ইলন মাস্ক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ এপ্রিল ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন, রবিবার

এআই সম্পর্কে বিল গেটসের জ্ঞান অতি সামান্য: ইলন মাস্ক
এআই প্রযুক্তি সম্পর্কে বিল গেটসের জ্ঞান অতি সামান্য বলে মন্তব্য করেছেন টুইটারের কর্ণধাঁর ইলন মাস্ক। এক টুইটার পোস্টের মন্তব্যের ঘরে বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে এই মন্তব্য করেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

সম্প্রতি বিল গেটসকে একটি লম্বা ইতিবাচক টুইট করেন স্যান্ডি কোরি। সেই টুইটে ইলন মাস্ক এ মন্তব্য করেন। 

স্যান্ডি কোরি তার টুইটে বিল গেটসের মাইক্রোসফট ও এআই প্রজেক্ট নিয়ে ইতিবাচক মন্ত্যব্য জানান। তিনি বলেন, এআই প্রজেক্টের একদম শুরুর দিকে ২০০৬ সালে বিল গেটসের সঙ্গে আমার আলাপ হয়। তার মতো একজন মানুষের কাছে এআই নিয়ে ইতিবাচক সাড়া পাব কল্পনাও করিনি। তবে এটিও সত্য, মাইক্রোসফট দীর্ঘমেয়াদি এআই নিয়ে খুব কাছ থেকে কাজ করতে চেয়েছে। 

এআই প্রযুক্তি নিয়ে স্যান্ডি কোরি ৩৬৩৯ শব্দের লম্বা একটি ব্লগ পোস্ট লিখেন। এর শিরোনাম ছিল ‘এআই যুগের শুরু’। এতে তিনি এআই প্রযুক্তির সাফল্যের পাশাপাশি বিল গেটসের কথাও বলেন।

গেটস কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও এডুকেশন সংক্রান্ত বিষয়েও এআই ব্যবহারে পক্ষে ছিলেন বলে উল্লেখ করেন কোরি। এ পোস্টেই টুইটার সিইও ইলন মাস্ক মন্তব্য করেন, বিল গেটসের সঙ্গে শুরুর দিকের মিটিংয়ের কথা মনে পড়ছে। তখন এআই সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই সামান্য। এখনো তাই আছে।

ফরচুন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ইলন মাস্ক ওপেন এআইয়ের সঙ্গে ২০১৫ সাল থেকে কাজ করছিলেন। তিনি এ প্রতিষ্ঠানের শুরুর দিকের একজন বিনিয়োগকারী ছিলেন। ফলে ২০১৬ সালে বিল গেটসের সঙ্গে মিটিংয়ে তিনিও উপস্থিত ছিলেন। 

তবে পরবর্তীতে টেসলার নিজস্ব এআইয়ের জন্য তিনি ওপেন এআইয়ের প্রজেক্ট থেকে বেরিয়ে আসেন ইলন।     



সম্পর্কিত

বিজ্ঞান ও আবিষ্কার

জনপ্রিয়


তথ্যপ্রযুক্তি থেকে আরও পড়ুন

পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে

পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো নতুন অপো এ৬কেতে। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা এই ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল জীবনকে আরও স্মার্ট এবং নির্ভরযোগ্য করে তুলবে।

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

দেশের টেলিকম অবকাঠামোর নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও স্থায়ী বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

উইন্ডোজ ১১–এর বাগে সি ড্রাইভ লক, বিপাকে ব্যবহারকারীরা—সমাধানে কাজ করছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১–এর সাম্প্রতিক এক ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী তাদের কম্পিউটারের প্রধান সংরক্ষণস্থান সি ড্রাইভে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি স্বীকার করেছে মাইক্রোসফট এবং জানিয়েছে, সমস্যাটির কারণ অনুসন্ধান করে দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা চলছে।

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ  উন্নত হবে কর্পোরেট যাতায়াত সেবা

দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং বিশ্বখ্যাত বিজনেস ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (Dun & Bradstreet) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য হলো 'পাঠাও বিজনেস রাইডস'-এর মাধ্যমে করপোরেট পেশাজীবীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করা।