Ad

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের আকৃতির এক গ্রহাণু!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপদ। পাঁচ-পাঁচটি গ্রহাণু দল বেধে ছুটে আসছে পৃথিবীর দিকে। এর মধ্যে একটি গ্রহাণুর আকৃতি বিমানের সমান। আতঙ্কের বিষয় হচ্ছে, এই গ্রহাণু আঘাত হানলে পৃথিবীর অনেকাংশে ক্ষতি হতে পারে। বিকট আওয়াজ তৈরি হতে পারে মহাবিশ্বে।৬ এপ্রিল, বৃহস্পতিবার পৃথিবীতে আঘাত হানতে পারে এটি। অতিকায় এই গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে।পৃথিবীর কানের পাশ দিয়ে অনেক গ্রহাণু ছুটে গেলেও, পৃথিবীর সঙ্গে এই গ্রহাণু আঘাত হানার সম্ভাবনা খুব বেশি, এমনটাই পূর্বাবাস দিয়েছেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে যে, পাঁচটি গ্রহাণু পৃথিবীর সংস্পর্শে আসবে এবং দুটি সবচেয়ে কাছে চলে আসছে, যে কারণে ধাক্কা খেতে পারে পৃথিবীর সঙ্গে। গ্রহাণুর গতিবিধির দিকে নজর রাখছে নাসা।গ্রহাণুর আঘাতে পৃথিবী লন্ডভন্ড হওয়ার ঘটনা নতুন কিছু নয়। প্রায় সাড়ে ৬ কোটি বছর আগে দৈত্যাকার এক উল্কাপিণ্ডের তান্ডবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল ডাইনোসরের প্রজাতি।গবেষকরা মনে করেন পৃথিবীতে ১২ কিলোমিটার পরিধির গ্রহাণুর আঘাতে, যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেটাই ডাইনোসরদের নিশ্চিহ্ন হয়ে যাবার কারণ।কিন্তু কী হবে যদি সেরকম কোনো গ্রহাণু আবারও পৃথিবীতে আঘাত হানে?ধারণা করা হয়, ১৬০ মিটার চওড়া কোনো গ্রহাণু যদি পৃথিবীর জনবহুল কোনো এলাকায় আঘাত হানে তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হবে। মারা যাবে হাজার হাজার মানুষ।আর ১ কিলোমিটারের চেয়ে বড় আকারের গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষ হলে তাতে বিশ্বজুড়েই ক্ষয়ক্ষতি হবে।১৯০৮ সালে রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে গ্রহাণুর আঘাতে ৭৭০ বর্গকিলোমিটার বন পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল। মারা গিয়েছিল হাজার হাজার বন্যপ্রাণি। রাশিয়ার চেলিয়াবিনস্কে ২০১৩ সালে মাত্র ২০ মিটার দৈর্ঘ্যের একটি গ্রহাণু আঘাত হানে। কিন্তু পাথর আকৃতির উল্কাপিণ্ডটি ছিল হিরোশিমায় আঘাত হানা ২০টা বোমার মতো শক্তিশালী।যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েক হাজার বাড়িঘর, সহস্রাধিক মানুষ আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি।পৃথিবীর দিকে মাঝে মাঝেই ধেয়ে আসে অসংখ্য গ্রহাণু। আকারে আয়তনে ছোট হওয়ার কারণে কখনো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে না সেগুলো।বছরে প্রায় একবার একটা গাড়ির আকারের গ্রহাণু আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারলেও মেসোস্ফিয়ার স্তরে এসে পুড়ে যায়।১০-১২ কিলোমিটার পরিধির কোনো গ্রহাণু কয়েক মিলিয়ন বছরে একবার পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে।১০ কিলোমিটার প্রশস্ত একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার মাধ্যমে যে শক ওয়েব হবে, তাতেই পৃথিবীর একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবী পৃষ্ঠে শত কিলোমটারজুড়ে একটি বিশাল গর্তের সৃষ্টি হবে। গ্রহাণুটির ধ্বংসাবশেষ পৃথিবীর বাইরে একটি বলয় সৃষ্টি করবে, যা দেখতে শনি গ্রহের বলয়ের মতো হবে।গ্রহাণুর আঘাতে পৃথিবী পৃষ্ঠ একসময় ধুলোতে ঢেকে যাবে, যা সূর্যের আলো আটকে দেবে। আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে অধিকাংশ প্রাণী ও গাছপালা মারা যাবে। উল্কাপিন্ডের আঘাতে বনজঙ্গল জ্বলে যাবে, শহরগুলো ঝলসে যাবে উত্তপ্ত ধ্বংসাবশেষের উত্তাপে। মানুষসহ অন্যান্য সকল প্রাণির জন্য পৃথিবীতে বেচে থাকা অসম্ভব হয়ে পড়বে।এমন পরিস্থিতি দেখা দিলে তা প্রতিরোধের মতো কোনো কার্যকর ব্যবস্থা এখনো আবিষ্কার হয়নি।তবে বিজ্ঞানীরা গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হাত গুটিয়ে বসে নেই। কিভাবে গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে সংঘর্ষ এড়ানো যায়, তা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে তারা। মহাকাশেই গ্রহাণুগুলোকে ধ্বংস করতে বা এদের গতিপথ পরিবর্তন করতে একটি মহাকাশযান পাঠায়িছিলো মার্কিন মহাকাশ সংস্থা নাসা।যা মূলত পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো গ্রহাণুকে তার গতিপথ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার জন্য তৈরি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad