Ad

ইলন মাস্কের পাগলামী: টুইটার হয়ে যাচ্ছে এক্স!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
72ff29afbfd70e7c3d25efb09e905f77-64bf65976267f
Durbin News

গত রোববার হঠাৎই ঘোষণা করলেন ইলন মাস্ক, টুইটারের নাম বদল করে হবে এক্স। পাখির প্রতীকও বদলে যাবে। এরই প্রেক্ষিতে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন লোগো উন্মোচন করেছেন। এই লোগোতে সুপরিচিত নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর 'এক্স' ফুটিয়ে তোলা হয়েছে। মাস্ক রোববার টুইট করে জানান, তিনি টুইটারের লোগো বদলাতে চান এবং 'সব পাখিদের' বিদেয় করতে চান। এরপর তিনি জরিপ করে টুইটারের রঙ নীল থেকে কালোতে রূপান্তরের বিষয়ে তার ফলোয়ারদের অভিমত চান।মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর 'এক্স' এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো বদলাচ্ছে।তবে এ নিয়ে নানা মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন একটি বড় সংস্থা যখন আরেকটি বড় সংস্থাকে কিনে নেয়, তখন তার সবকিছু রাতারাতি বদল করে না। এরকম বদল করার ঘটনা খুবই বিরল। এটাও বিরল যে সংস্থার মালিক নিজে এই বদলের ঘোষণা করলেন। জানিয়ে দিলেন, এতদিন যে লোগো মানুষের কাছে টুইটারকে চিনিয়েছে, তা বদল করে দেওয়া হবে।সিগেল অ্যান্ড গেল-এর ব্র্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর স্টিভ সুসি ব্লুমবার্গকে বলেছেন, ‘টুইটারের মতো একটা কোম্পানির ব্র্যান্ড বিশ্বডুড়ে প্রতিষ্ঠা করতে ১৫ বছর বা তার বেশি সময় লাগে। সেই ব্র্যান্ডকে হারানোর অর্থ আর্থিক ক্ষেত্রেও ধাক্কা। ’ফরেস্টারের রিসার্চ ডিরেক্টর মাইক প্রউলস্ক রয়টার্সকে বলেছেন, ‘মাস্কের এই সিদ্ধান্তের প্রভাব টুইটারের মূল ও অনুগত ব্যবহারকারীদের ওপর পড়বে। তারা টুইটারের কাছ থেকে দূরে চলে যেতে পারেন। ’তার মতে, ‘একদিকে তিনি যেমন টুইটারের আইকনিক ব্র্যান্ড শেষ করে দিতে চাইছেন, আবার অন্যদিকে তিনি বলছেন, টুইটারে নতুন যুগ শুরু হলো। টুইটার এখন অন্যদিকে যাবে, অন্য ব্যবহারকারীরা তা ব্যবহার করবেন। ’ বিশ্লেষক ও ব্র্যান্ড এজেন্সির বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে কোনো প্রডাক্টের নতুন নাম দেওয়াটা ভুল। ব্র্যান্ড এজেন্সি ফেজরের প্রতিষ্ঠাতা টড ইরউইনের মতে, ‘সামাজিক মাধ্যমে টুইটার হলো সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে একটা। তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাখির লোগো। ’অধ্যাপক জোশুয়া হোয়াইট মনে করেন, ‘আধুনিক সংস্কৃতির সঙ্গে টুইট, রিটুইটের মতো কথাগুলো জড়িয়ে গেছে। সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং অন্যরা টুইটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছান। ’ এক্সকে সেই সংস্কৃতি তৈরি করতে হবে। তাকে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। তবে কিছু বিশ্লেষকের দাবি, মাস্ক টুইটার নেওয়ার পর থেকে ওই সংস্থার ব্র্যান্ড ভ্যালু ৩২ শতাংশ কমে গেছে। বিশ্লেষক জেসমিন এনবার্গ মনে করেন, ‘টুইটার এখন মাস্কের সঙ্গে জড়িয়ে গেছে। যারা ব্যবহার করছেন, যারা বিজ্ঞাপন দেন, তাদের কাছে আগের টুইটার ব্র্যান্ড আর নেই। ’অ্যালেন অ্য়াডামসনের মতো বিশেষজ্ঞ বলেছেন,‘ব্যবসায়িক ও ব্র্যান্ডের দিক থেকে এই সিদ্ধান্ত যুক্তিহীন। ’

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad