তথ্যপ্রযুক্তি


গুগলের হলো ২৫


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন, বুধবার

গুগলের হলো ২৫
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছর পূর্ণ করলো। বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগলের ২৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল।

ডুডলটিতে ক্লিক করলে এর সম্পর্কে বলা হচ্ছে; তাতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে— এসব তথ্য।

সার্চ ইঞ্জিনটি বাজারে আসার পর থেকেই ব্যবহারকারীদেরকে হাতের মুঠোয় বিশ্ব তথ্য ভাণ্ডার এনে দিয়েছে। পেয়েছে সবজান্তার তকমা। ১৯৯৮ সালে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। গত ২৫ বছরে যা পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে।

শুধু কী তাই? বদলে দিয়েছে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকেই। সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫শ’ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।

সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও নিত্যনতুন ফিচার আরও জনপ্রিয় করে তুলছে গুগলকে। এআইভিত্তিক অ্যালগরিদম আরও সহজ করেছে অনুসন্ধান। জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ, গুগল ক্রোম ছাড়া একটি দিন যেন কল্পনাও করা যায় না বর্তমান দুনিয়ায়।

এরইমধ্যে বৈচিত্র্যময় ফিচারের মধ্য দিয়ে বহুমাত্রিক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল।


জনপ্রিয়


তথ্যপ্রযুক্তি থেকে আরও পড়ুন

পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে

পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো নতুন অপো এ৬কেতে। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা এই ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল জীবনকে আরও স্মার্ট এবং নির্ভরযোগ্য করে তুলবে।

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

দেশের টেলিকম অবকাঠামোর নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও স্থায়ী বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

উইন্ডোজ ১১–এর বাগে সি ড্রাইভ লক, বিপাকে ব্যবহারকারীরা—সমাধানে কাজ করছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১–এর সাম্প্রতিক এক ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী তাদের কম্পিউটারের প্রধান সংরক্ষণস্থান সি ড্রাইভে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি স্বীকার করেছে মাইক্রোসফট এবং জানিয়েছে, সমস্যাটির কারণ অনুসন্ধান করে দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা চলছে।

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ  উন্নত হবে কর্পোরেট যাতায়াত সেবা

দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং বিশ্বখ্যাত বিজনেস ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (Dun & Bradstreet) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য হলো 'পাঠাও বিজনেস রাইডস'-এর মাধ্যমে করপোরেট পেশাজীবীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করা।