তথ্যপ্রযুক্তি


যে কারণে ১০ ঘণ্টা করে দুইদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

যে কারণে ১০ ঘণ্টা করে দুইদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে
দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য ১০ ঘণ্টা করে দুইদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে। ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিচ্ছিন্ন থাকবে।

গত রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলোতে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ২ নভেম্বরও একই সময়ে ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।

বর্তমানে সমুদ্রের তলদেশের এই ক্যাবলের মাধ্যমে প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, যা ২০০৬ সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল। এর ধারণ ক্ষমতা ৮৫০ জিবিপিএস।


জনপ্রিয়


তথ্যপ্রযুক্তি থেকে আরও পড়ুন

পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে

পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো নতুন অপো এ৬কেতে। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা এই ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল জীবনকে আরও স্মার্ট এবং নির্ভরযোগ্য করে তুলবে।

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

দেশের টেলিকম অবকাঠামোর নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও স্থায়ী বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

উইন্ডোজ ১১–এর বাগে সি ড্রাইভ লক, বিপাকে ব্যবহারকারীরা—সমাধানে কাজ করছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১–এর সাম্প্রতিক এক ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী তাদের কম্পিউটারের প্রধান সংরক্ষণস্থান সি ড্রাইভে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি স্বীকার করেছে মাইক্রোসফট এবং জানিয়েছে, সমস্যাটির কারণ অনুসন্ধান করে দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা চলছে।

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ  উন্নত হবে কর্পোরেট যাতায়াত সেবা

দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং বিশ্বখ্যাত বিজনেস ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (Dun & Bradstreet) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য হলো 'পাঠাও বিজনেস রাইডস'-এর মাধ্যমে করপোরেট পেশাজীবীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করা।