Ad

১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ কিনল ৪ অপারেটর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
zaCZPqn9e4o09RNKFIuTJl7ffGWibuNp1h0q4aWq
Durbin News

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আয়োজিত মোবাইল অপারেটরদের জন্য স্পেক্ট্রামের (তরঙ্গ) নিলাম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার । গ্রাহক সেবার মান উন্নত করতে মোবাইল অপারেটরদের জন্য এ তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে দেশের চারটি মোবাইল অপারেটর-টেলিটক,গ্রামীণফোন,রবি এবং বাংলালিংক

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলামে টেলিটক,গ্রামীণফোন,রবি এবং বাংলালিংক অংশ নেয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার ।দেশের সব মোবাইল অপারেটরের অংশগ্রহণে ২.৩ গিগাহার্জ এবং ২.৬ গিগাহার্জ ব্যান্ডের তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ কিনেছে চার মোবাইল অপারেটর।

প্রথম রাউন্ডে টেলিটক ২৩শ’ ব্যান্ডে ১ হাজার ৬৮০ কোটি টাকায় তিনটি ব্লকে ৩০ মেগাহার্টজ তরঙ্গ, রবি ২৬শ’ ব্যান্ডে ৬টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ।

গ্রামীণফোন ২৬শ’ ব্যান্ডে ৬টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ। বাংলালিংক ২৩শ’ ব্যান্ডে ৪টি ব্লকে ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে ২ হাজার ২৪১ কোটি টাকায়।

দুই ব্যান্ডে মোট ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে চার অপারেটর।

তরঙ্গ নিলামে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেছেন।

নিলাম পরিচালনা করছেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। এছাড়া, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মনিরুজ্জামান জুয়েল,পরিচালক ড.মো.সোহেল রানা ও লে.কর্নেল মো.আউয়াল উদ্দিন জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ এর লক্ষ্য ও পরিকল্পনায় বলা হয়েছে, ২০২১-২০২৩ সালের মধ্যে ৫-জি চালু করা হবে।

বিটিআরসি বলছে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সময়োপযোগী, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও কারিগরিভাবে বাস্তবসম্মত উপায়ে বাংলাদেশে ৫-জি সেবা চালুর জন্য ২ দশমিক ৩ গিগাহার্জ, ২ দশমিক ৬ গিগাহার্জ ও ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ড (তিনটি) নির্ধারণ করা হয়েছে।

দেশের সব মোবাইল অপারেটর প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে ২ দশমিক ৩ গিগাহার্জ ব্যান্ডের বরাদ্দযোগ্য ১০০ মেগাহার্জ (১০ মেগাহার্জের ১০টি ব্লক) এবং ২ দশমিক ৬ গিগাহার্জ ব্যান্ডের বরাদ্দযোগ্য ১২০ মেগাহার্জ (১০ মেগাহার্জের ১২টি ব্লক) এই তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়।

গ্রাহক সেবার মান উন্নত করার বিষয়টি বিবেচনার পাশাপাশি মোবাইল অপারেটরদের তরঙ্গ চাহিদা, বাজার পরিস্থিতি ও বৈশ্বিক অবস্থা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কমিশন হতে গত ৩ মার্চ ‘ইন্সট্রাকশন ফর রেডিও ফ্রিকুয়েন্সি অকশন-২০২২’ নির্দেশিকা জারি করে। এতে তরঙ্গ ব্যান্ডের ভিত্তি মূল্য, মেয়াদ, পরিশোধ পদ্ধতি,নিলাম সংশ্লিষ্ট অন্যান্য চার্জসহ তরঙ্গ নিলামে অংশগ্রহণ করতে ইচ্ছুক মোবাইল অপারেটরদের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা সন্নিবেশিত করা হয়।

সরকারের পূর্বানুমতি গ্রহণ সাপেক্ষে ২ দশমিক ৩ গিগাহার্জ ও ২ দশমিক ৬ গিগাহার্জ ব্যান্ড তরঙ্গ ১৫ বছরের জন্য প্রতি মেগাহার্জ এর ভিত্তি মূল্য ৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে গ্রামীনফোনের কাছে মোট একসেস তরঙ্গ রয়েছে ৪৭ দশমিক ৪০ মেগাহার্জ, রবির মোট একসেস তরঙ্গ ৪৪ মেগাহার্জ, বাংলালিংকের মোট একসেস তরঙ্গ ৪০ মেগাহার্জ এবং টেলিটকের মোট একসেস তরঙ্গ ২৫ দশমিক ২০ মেগাহার্জ।

বিটিআরসির প্রত্যাশা, এই তরঙ্গ নিলামের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আয়ের পাশাপাশি বিদ্যমান মোবাইল ৪জি সেবা সম্প্রসারণ ও এর মানোন্নয়ন এবং বাংলাদেশে মোবাইল ৫জি সেবা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad