বাংলাদেশ


ঈদকে সামনে রেখে বাজারে লিলির নতুন দুটি সিরাম ওয়েল


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার

ঈদকে সামনে রেখে বাজারে লিলির নতুন দুটি সিরাম ওয়েল

ছবি: সংগৃহীত


চুলের যত্নে নতুন দুটি সিরাম ওয়েল বাজারে এনেছে দেশের জনপ্রিয় কসমেটিকস ও স্কিন কেয়ার ব্র্যান্ড লিলি। ঈদকে সামনে রেখে উন্মোচন করা এই দুটি পণ্য ইতোমধ্যে দেশের বিভিন্ন রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

‘এডভান্সড এন্টি হেয়ার ফল সিরাম ওয়েল’ এবং ‘এডভান্সড হেয়ার গ্রোথ সিরাম ওয়েল’ এই দুটি পণ্য আকর্ষণীয় প্যাকেজিংয়ে বাজারে আনা হয়েছে। লিলির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সিরাম ওয়েলগুলো চুলের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হতে পারে।

 

পণ্যগুলোর একটি ‘এডভান্সড এন্টি হেয়ার ফল সিরাম ওয়েল’, যাতে ভিটামিন ই ও সি সমৃদ্ধ প্রাকৃতিক তেলের সমন্বয় রয়েছে। লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, নিয়মিত ব্যবহারে এই তেল ৩০ দিনের মধ্যে চুল পড়া কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি এটি চুলের গোড়া শক্ত করে, চুল ভাঙা কমায় এবং খুশকি দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

 

তিনি আরও জানান, এই তেল চুলকে নরম ও মসৃণ রাখতে সহায়তা করার পাশাপাশি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকে চুলকে সুরক্ষা দিতে পারে।

 

অন্যদিকে ‘এডভান্সড হেয়ার গ্রোথ সিরাম ওয়েল’ নতুন চুল গজাতে সহায়তা করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এটি চুলের গোড়া মজবুত করে, শুষ্কতা কমায় এবং খুশকি দূর করতে সাহায্য করে।

 

লিলির এই দুটি পণ্যের প্যাকেজিংয়েও নতুনত্ব আনা হয়েছে। বোতলের ক্যাপের সঙ্গে বিশেষ অ্যাপ্লিকেটর সংযুক্ত থাকায় ব্যবহারকারীরা সহজেই সরাসরি চুলের গোড়ায় তেল ব্যবহার করতে পারবেন।

 

ঈদের আগে বাজারে আসা এই দুটি সিরাম ওয়েল বর্তমানে দেশের বিভিন্ন সুপারশপ ও মডার্ন ট্রেড আউটলেটে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে হারল্যান স্টোরের দেশজুড়ে ১৫০টির বেশি আউটলেট, পাশাপাশি স্বপ্ন, মিনা বাজার, মোস্তফা মার্ট ও ইউনিমার্টসহ বিভিন্ন সুপারশপ।

 

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, দেশীয় ব্র্যান্ডের পণ্যের এই অগ্রগতি ক্রেতাদের জন্য ইতিবাচক খবর। বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য এখন মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, ভারত ও আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক।

 

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএস-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে নিজস্ব কারখানায় লিলি, নিওর, ব্লেইজ-ও-স্কীন, সিওডিল, একনল, টাইলক্স, অরিক্স, সানবিট, কেভোটিন ও স্কিন মিন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।


সম্পর্কিত

ঈদলিলিসিরাম ওয়েল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ সদর উপজেলার বহুল আলোচিত শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।