Ad

বলিউড তারকারা যেমন বাড়িতে থাকেন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_28T16_50_50_697Z
Durbin News

বলিউড স্টারদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বাড়ি শারুখের। ‘মান্নাত’ নামে একটি রাজকীয় বাড়ি রয়েছে তার। শাহরুখের স্ত্রী গৌরী নিজ হাতে সাজিয়েছেন একে।ছয়তলা বিশিষ্ট 'মান্নাতে' প্রতিটি কোনায় রয়েছে আভিজাত্যর ছোঁয়া। এই বাড়িতে ঢোকার মুখেই রয়েছে সুসজ্জিত বাগান, সেখান থেকেই সুপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে মূল সিড়ি।একতলায় রয়েছে বাচ্চাদের খেলার ঘর, একটি লাইব্রেরি, একটি ব্যক্তিগত বার এবং ছোট মাল্টিপ্লেক্স। দ্বিতীয় তলায় রয়েছে শাহরুখের অফিস, স্টুডিও এবং জিমনেসিয়াম। বসার ঘরে রয়েছে এমএফ হুসেনের চিত্রকর্ম, অ্যান্টিক এবং অন্যান্য শৈল্পিক সামগ্রী, যা সংগ্রহ করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান নিজে। পুরোনো ঐতিহ্যকে বজায় রাখতে প্রায় প্রতিটি দেয়ালে জুড়ে রয়েছে মূল্যবান সব শিল্পকর্ম। গৌরীর সাজসজ্জার ঘরে দেখা মিলবে দামি সব সব পোশাকের সম্ভার। সাথে রয়েছে দামি একটি ড্রেসিং টেবিল।১৯২০ সালে তৈরি হয়েছিলো এই বাড়িটি। ইতিমধ্যে তা ১০০ বছর পূর্ন করেছে। মান্নাতের বর্তমান মূল্য প্রায় ২০০ কোটি টাকা। পুরো বাড়ির ডেকোরেশন চোখ ধাঁধাঁনো, ঠিক যেনো রুপকথার দুনিয়া।বলিউডের তিন খানের মধ্যে একজন ভাইজান খ্যাত সালমান খান। মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেও তিনি একা জীবন কাটান না। তিনি থাকেন পরিবারের সঙ্গে। শাহরুখের মতো তিনিও মুম্বাইয়ের বান্দ্রায় থাকেন। তার বিলাসবহুল এপার্টমেন্টের নাম 'গ্যালাক্সি'।এর নিচতলায় বেড রুম, কিচেন ও হল রয়েছে। যেখানে থাকে সালমানের বাবা -মা। এছাড়া এই বাড়ির প্রত্যেকটি রুমের ভেতরে রয়েছে L আকৃতির লিভিং কাম ডাইনিং রুম। এছাড়া রয়েছে ছোট খোলা রান্নাঘর, যা ডাইনিং রুম থেকে বিভক্ত। সালমান খান তার দুই ভাই সোহেল খান ও আরবাজ খান এবং বোন আলভিরার সাথে একই অ্যাপার্টমেন্টে বড় হয়েছে। এটি ছাড়াও মুম্বাইয়ের শহরতলি প্যানভেলের কাছে ১৫০ একরের একটি বিশাল ফার্ম হাউস রয়েছে সালমানের। সেখানে তিনি প্রায়ই যান।বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয়। তাদের রয়েছে বিলাসবহুল 'শিবশক্তি'। যার অর্থমূল্যে ৬০ কোটি রুপী। আধুনিক আসবাবপত্রে সাজানো এই বাংলো। আছে একাধিক শোয়ার ঘর থেকে শুরু করে সাজানো গোছানো লিভিং রুম,ডাইনিং, জিম,বড় কাচের জানালা। কাচের জানালার ভেতরে অনায়াসে সূর্যের আলো প্রবেশ করে ঘরকে আলোকিত করে। বাড়ির ভেতরে রয়েছে কাঠের গোল সিড়ি। একাধিক কারুকাজ দিয়ে এবং মুল্যবান জিনিস দিয়ে সাজানো তাদের ঘর। ঘরের কোনায় রয়েছে মিউজিকের অসংখ্য সরঞ্জাম। শিবশক্তির ভেতরে রয়েছে জীমের ব্যবস্থা।পুরোনো এই বাড়ির পাশে আরো একটি বাড়ি কিনেছেন অজয়। যার মূল্যও ৬০ কোটি রুপি।এছাড়াও অজয় কাজলের লন্ডনেও একটি বাড়ি রয়েছে। লন্ডনের পার্ক লোনের সেই বাড়ির মূল্য ৫৪ কোটি রুপি। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দুবাইতে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করেছেন।তাদের দুবাইয়ের প্রাসাদে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে পাম গাছের সারি। ভূ-মধ্য সাগরীয় অঞ্চল থিমে বানানো প্রাসাদটিতে রয়েছে মার্বেল পাথর দিয়ে সাজানো পুল।দুবাইর শেখ হোল্ডিংয়ের তত্ত্বাবধানে নির্মিত ৯৭ ভিলা কমিউনিটিতে অবস্থিত অ্যাশ দম্পতির এই নতুন বাড়িটি। এতে রয়েছে ইতালির স্কভোলিনি ডিজাইনের রান্নাঘর, হালকা আলোর দ্যুতি ছড়ানো শোবার ঘর। একটি ছোট হলরুমেরও ব্যবস্থা আছে। সেই সাথে আছে উন্নত প্রযুক্তি সম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা ও প্রহরী সেবা। বাড়ির বাইরে দাড়ালে চোখে পড়ে সোনালি আবহ। বাইরে থেকে যেটি দেখতে অনেকটাই রাজপ্রাসাদের মতো!মুম্বাইয়ের জুহুতেও পাঁচটি বাড়ি রয়েছে তাদের। মুম্বাইয়ের ওরলিতেও নতুন বাড়ি কিনেছেন প্রভাবশালী এ দম্পতি। বলিউডের রয়েল কাপল বলে পরিচিত অভিষেক আর ঐশ্বরিয়া দুজনেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের বাড়ি রাজপ্রাসাদের মতো হবে এটাই স্বাভাবিক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad