

বলিউডের সুপারস্টার সালমান খান বরাবরই স্বাস্থ্য সচেতন । তবে সামনে সুস্বাদু খাবার পেলে ডায়েট চার্টের কথা ভুলে যান ভোজনরসিক এই তারকা। ভাইজানের সবচেয়ে পছন্দের খাবার বিরিয়ানি। তবে বাইরের নয়, বরং মায়ের হাতে রান্না করা বিরিয়ানি খেতে পছন্দ করেন তিনি।বাসায় তৈরি সব খাবারই পছন্দ তার। শুটিংয়ের সময়েও তিনি নাকি বাসায় তৈরি খাবার নিয়ে যান। বিদেশে গেলেও সালমান বাসার শেফকে সঙ্গে করে নিয়ে যান। বিরিয়ানির পাশাপাশি সালমান খান কাবাব খেতেও অনেক পছন্দ করেন। স্ট্রিট ফুডের প্রতিও আকর্ষণ রয়েছে এ সুপারস্টারের। বলিউডের কিং খানের সবচেয়ে পছন্দের খাবার চিকেন তন্দুরি। নিজের ফিটনেস ঠিক রাখতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখলেও গ্রিল করা মুরগি খেতে ভীষণ ভালোবাসেন শাহরুখ। শাহরুখের বাবার দিল্লি শহরে একটি রেস্তোরাঁ ছিল। ছোটবেলা থেকেই আড্ডায় বা ঘরে পরিবারের সঙ্গে সবসময়ই চিকেন তান্দুরি খেতেন তিনি। সঞ্জয় দত্তের প্রিয় খাবারের মধ্যে চিকেন টিক্কা সবচেয়ে পছন্দের। তিনি বাড়িতে বা শুটিংয়ে থাকলে এই খাবার তাঁর টিফিন বক্সে থাকবেইভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতাদের একজন আমির খান। আমিরের পছন্দের খাবার তালিকায় সবার উপরে রয়েছে শিক কাবাব । তবে খাবারের ব্যপারে বেশ সতর্ক থাকেন তিনি। ফিটনেস ঠিক রাখতে শিক কাবাব থেকে দুরে থাকেন জনপ্রিয় এই অভিনেতা।বেশিরভাগ সময়ই নিরামিষ খাবার খান তিনি। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বয়স ৮০-কাছাকাছি হলেও অভিনয় জগত থেকে ছুটি নেননি তিনি । উঠতি অভিনেতাদের সঙ্গে তাল মিলিয়ে এখনো কাজ করে যাচ্ছেন।অমিতাভের প্রিয় খাবার হল ঢ্যাঁড়শের তরকারি। আর তার সঙ্গে যদি মুগ ডালের কোনও পদ থাকে তাহলে তো কথাই নাই । একেবারে কবজি ডুবিয়ে খান তিনি। একসময় আমিষ খেতেন অমিতাভ। কিন্তু কয়েক বছর ধরে এই বলিউড তারকা সম্পূর্ণ নিরামিষ ভোজী। লাঞ্চ বা ডিনারে ডাল, রুটি, তরকারিতেই তিনি দারুণ খুশি। খুব সাদামাটা খাবারেই সন্তুষ্ট এই তারকা।হৃতিক রোশনকে বলা হয়ে থাকে বলিউডের গ্রিক দেবতা। অত্যন্ত কড়া ডায়েটের মধ্যে তিনি নিজেকে বেঁধে রেখেছেন। তবে তাঁর প্রিয় খাবারের নাম শুনলে যে কেউ হতবাক হতে বাধ্য। ‘সামোসা’ খেতে দারুণ ভালোবাসেন হৃতিক। ডুবো তেলে ভাজা গরম শিঙ্গারা আর সমুচা তার ভীষণ প্রিয়।বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের পছন্দের ডিশ থাই গ্রিন কারি। অভিনয়ে আসার আগে থাইল্যান্ডের রেস্তোরাঁয় বেশ কিছু দিন শেফ হিসেবে কাজ করেছেন তিনি। আর তখন থাই রসনার প্রেমে পড়েন এই বলিউড তারকা। মশলাদার ভারতীয় খাবারও পছন্দ করেন তিনি।যদিও নিজের ফিটনেস ধরে রাখতে অক্ষয় এখন পুরোপুরি নিরামিষাশী। শাক-সবজি, ফলমূলই খেয়েই ফিট থাকার চেষ্টা করেন।বলিউড তারকা শহীদ কাপুর সম্পূর্ণ নিরামিষাশী। তিনি যেকোনো ধরনের নিরামিষ পদ উপভোগ করেন। তবে এই বলিউড নায়কের সবচেয়ে প্রিয় খাবার ‘রাজমা চাওল’। বিশেষ করে বাসায় বানানো রাজমা চাওল খেতে বেশি পছন্দ করেন তিনি।নিরামিশাষী হলেও তাঁর চাইনিজ খাবারের ওপর দুর্বলতা রয়েছে। তিনি ইটালিয়ান খাবার খেতেও পছন্দ করেন।



