-2197.jpg&w=3840&q=75)

আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’।ছবিটির মুখ্য চরিত্রে আছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। এছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌনি রায়, নাগার্জুন ও অমিতাভ বচ্চন। বিগ বাজেটের এই সিনেমার তারকারা পরিচালক-প্রযোজকদের কাছ থেকে লাখ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।করণ জোহর প্রযোজিত ও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে প্রায় ৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে। 'ব্রহ্মাস্ত্র' সিনেমার অভিনয়শিল্পীদের মধ্যে 'বরফি' সিনেমা খ্যাত রণবীর কাপুরই সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন।এই সিনেমাতে শিবের চরিত্রে দেখা যাবে তাকে। জানা যায় এ চরিত্র অভিনয়ের জন্য তিনি ২৫-৩০ কোটি টাকা নিয়েছেন।ক্যারিয়ারের সবচেয়ে দুর্দান্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এমনকী দেশের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীর তালিকাতেও নাম আছে তাঁর।'ব্রহ্মাস্ত্র' সিনেমাতে অভিনয়ের জন্য রণবীর ঘরনী ১০-১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায়ও নিজেকে পুরোপুরি ছবির প্রচারের কাজে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। তেলেগু সুপারস্টার আক্কিনেনি নাগার্জুন এলওসি কার্গিলের পর বলিউডের সিনেমায় আর অভিনয় করেননি। বহু বছর পর ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবার মাধ্যমে বলিউডে ফিরেছেন তিনি। বিগ বাজেটের এই সিনেমার জন্য জনপ্রিয় এই অভিনেতা ৯-১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তিনি ক্যারিয়ারে নব্বই এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ সহ আরো বেশ কিছু পুরস্কার পেয়েছেন। বলিপাড়ার একসময়ের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। গত শতকে তিনি বলিউড সিনেমা জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। বিগ বি এবং শাহেনশাহ নামে পরিচিত অভিনেতা অমিতাভ বচ্চন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শিবা চরিত্রের গুরু হিসেবে অভিনয় করেছেন। এই সিনেমায় অভিনয় করার জন্য অমিতাভ ৮-১০ কোটি টাকা নিয়েছেন। বচ্চন নিজের কর্মজীবনে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন।বলিউডে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন অভিনেত্রী মৌনি রায়। সুন্দরী এই অভিনেত্রী হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ। 'নাগিন' ধারাবাহিকে তিনি খল চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান।'গোল্ড', 'তুম বিন টু', 'মেড ইন চায়না'র মতো বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।তবে আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র' ছবিটি মৌনির কেরিয়ার পাল্টে দিতে পারে। এই সিনেমাতে খলনায়িকারুপী মৌনি রায়ের লুক প্রকাশ করেছেন আলিয়া নিজেই। ব্রক্ষ্মাস্ততে মৌনির চরিত্রের নাম জুনুন। লাল চোখা জুনুন অন্ধকারের রহস্যময়ী রানি। পোস্টার বেরনোর পরই আলোচনার বিষয় হয়ে উঠেছেন বলিউডের এই বঙ্গ তনয়া। ব্রহ্মাস্ত্র-তে অভিনয়ের জন্য ৩ কোটির কাছাকাছি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াও অভিনয় করেছেন আসন্ন সিনেমা ব্রহ্মাস্ত্র ছবিতে। তিনি তাঁর অভিনীত চরিত্রের জন্য ১ থেকে ২ কোটি টাকা নিয়েছেন। এরইমধ্যে ছবির গল্প ও প্রচারণাও আকৃষ্ট করেছে সবাইকে। আলিয়া আর রণবীর প্রথমবার রুপালি পর্দায় একসঙ্গে আসছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। ছবির সেট থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে।তাই এই সিনেমাকে ঘিরে তাদের আবেগটাও যেন একটু বেশিই। আশা করা যাচ্ছে বলিউডের এই সিনেমাটি আবার দর্শক টানবে হলে।



