Ad

বলিউডের ১০ ধনী তারকা দম্পতি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_03T17_29_28_037Z
Durbin News

বলিউড পাড়ার অন্যতম সেরা দম্পতি হলেন শাহরুখ-গৌরী। শীর্ষ ধনীর তালিকাতেও রয়েছেন এ তারকা দম্পতি। তাদের মোট সম্পত্তির পরিমান ৯৬৫ মিলিয়ন মার্কিন ডলার।‘বলিউড কিং’খ্যাত শাহরুখ খান ক্যারিয়ারে সফল চলচ্চিত্র এবং লাভজনক ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে আয় করেছেন প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে তার স্ত্রী গৌরী খান ভারতের একজন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার। তার মোট সম্পদের পরিমাণ ২১৫ মিলিয়ন মার্কিন ডলার।বলিউড ধনীর তালিকায় ২য় স্থানে রয়েছেন আদিত্য চোপড়া-রানী মুখার্জি দম্পতি। তাদের মোট সম্পত্তির পরিমান প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার২০১৪ সালে চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। তিনি একজন বিলিয়নিয়ার।আদিত্য, যশরাজ ফিল্মসের চেয়ারম্যান। অনেক আইকনিক বলিউড চলচ্চিত্র প্রযোজনা করেছে তার প্রতিষ্ঠান।২০১৮ সালে তার দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন অভিনেত্রী সোনম কাপুর। আহুজা একটি পোশাক ব্র্যান্ডের মালিক এবং তার আনুমানিক বার্ষিক আয় প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। সোনম কাপুরের সম্পদের নিট মূল্য ১২ মিলিয়ন মার্কিন ডলার। তার আয়ের প্রধান উৎস অভিনয়, ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমেও আয় করে থাকেন। তিনি লরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার একটি নিজস্ব হাই-স্ট্রিট ফ্যাশন ব্র্যান্ড রয়েছে। এ তারকা দম্পতির মোট আয়ের পরিমান ৬৬২ মিলিয়ন মার্কিন ডলার।বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের জন্য সবার কাছে পরিচিত। এ মেগাস্টারের আনুমানিক সম্পদের পরিমাণ ৪০০ মার্কিন ডলার। চলচ্চিত্র এবং টিভি হোস্টিং ছাড়াও ৭৮ বছর বয়সি এই তারকার বিনিয়োগ, শেয়ার এবং একাধিক ব্যবসা আছে। এদিকে তার স্ত্রী জয়া বচ্চনের সম্পত্তির পরিমাণ ৮ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে এ তারকা দম্পতির মোট সম্পত্তির পরিমান ৪১০ মিলিয়ন ডলারের মতো।বলিউডের শীর্ষ উপার্জনকারী অভিনেতাদের একজন অক্ষয় কুমার। ২০০১ সালে তিনি অভিনেত্রী ও লেখক টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন। এই অভিনেতার বক্স অফিসে তেমন কোনো ফ্লপ নেই। অক্ষয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার।ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেছেন সুন্দরী অভিনেত্রী অনুষ্কা শর্মা। খেলাধুলার জগতে থেকে প্রচুর টাকা ইনকাম করেন বিরাট। অন্যদিকে বলিউড সিনেমায় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি টাকা কামাচ্ছেন অনুষ্কা। দুজনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৬৭ মিলিয়ন মার্কিন ডলার। বি-টাউনের অন্যতম জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন এবং সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। এ দম্পতির মোট সম্পত্তির পরিমান ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। নিজের বয়সের চেয়ে অনেক বড় সাইফকে বিয়ে করেছেন কারিনা। নবাব ঘরে জন্মানোর কারনে সাইফের সম্পত্তির পরিমাণ এমনিতেই অনেক বেশি। এছাড়া উভয়ে সফল চলচ্চিত্র এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও সম্পদ অর্জন করেছেন। দুজনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।অজয় দেবগন এবং কাজল বলিউডে দীর্ঘ সময় ধরে সফল ক্যারিয়ার উপভোগ করেছেন। এ দম্পতির মোট সম্পত্তির পরিমান ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বলিউডের পাওয়ার কাপল। একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে কয়েক কোটি টাকা পারিশ্রমিক পান তারা। দীপিকা ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। তাদের দুজনের মোট সম্পত্তির পরিমান সাড়ে ৩শ কোটি রুপির অধিক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad