Ad

ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা মুক্তি পাচ্ছে চলতি মাসেই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_05T05_46_45_408Z
Durbin News

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র; পার্ট ওয়ান—শিবা। মুক্তির আগেই এটি সাড়া ফেলে দিয়েছে সমগ্র বলি পাড়ায়।করণ জোহর প্রযোজিত সিনেমাটি তৈরিতে ব্যয় হয়েছে ৪১০ কোটি রুপি! এছাড়া প্রচারের জন্যও বাড়তি আরো কিছু অর্থ ব্যয় করেছেন নির্মাতারা। বলিউডে এর আগে এত অর্থ খরচ করে কোনো সিনেমা তৈরি হয়নি।ফক্স স্টার স্টুডিও, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে এটি।‘বাহুবালী’,‘এবং ত্রিপল আরকে ’কে পেছনে ফেলে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা হতে যাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’।এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার বিপরীতে আছেন সহধর্মিণী আলিয়া ভাট। এটিই হতে যাচ্ছে দম্পতি হিসেবে এ তারকা জুটির প্রথম সিনেমা।এছাড়াও এতে অভিনয় করেছেন বিগবি অমিতাভ বচ্চন, দক্ষিণের স্টার আক্কিনেনি নাগার্জুনা, সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী মৌনি রায়।আরো দেখা যাবে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে। আছেন বলিউড বাদশা শাহরুখ খানও। এ দুজনকে অতিথি চরিত্রে দেখা যাবে।জানা গেছে, সিনেমায় শাহরুখ খানকে এক বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা যাবে। পর্দায় তার উপস্থিতি মাত্র ১০ মিনিটের। স্বল্প সময়ের হলেও চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ। শুরুতে বলা হয়েছিল ছবিটির বাজেট ৩০০ কোটির বেশি। তবে মুক্তির এক সপ্তাহ আগে জানা গেল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’র বাজেট দাঁড়িয়েছে ৪১০ কোটি রুপি! পরবর্তীতে হয়তো যার পরিমান আরো বাড়বে।পরিচালক অয়ন মুখার্জি ও তার টিমের উদ্দেশ্য ছিল, এমন একটি সিনেমা বানানো, যা বলিউডে আগে কোনোদিনই দেখা যায়নি। সিনেমার ভিজ্যুয়াল এমনভাবে করা হয়েছে যেন তা দর্শককে ভিন্ন এক মাত্রায় নিয়ে যায়।বিগ বাজেটের ছবিটি ব্যবসাসফল হবে কিনা তা নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। তবে 'ব্রহ্মাস্ত্র' নিয়ে তারা বেশ আত্মবিশ্বাসী।২০১৪ সালে অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা দেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে যার শুটিং শুরু হয়। ২০১৯ সালের ক্রিসমাসে মুক্তি দেয়ার কথা ছিল এটি। ভিজ্যুয়াল ইফেক্ট এবং মিউজিকের কাজ বাকি থাকায় ২০২০ সালের ৪ ডিসেম্বর পুনরায় মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারনে পিছিয়ে যায় সে তারিখও।অবশেষে চলতি বছরের ২৯ মার্চ বেনারসে আলোচিত এই ছবির শুটিং শেষ হলে, সেপ্টেম্বর মাসেই ছবিটি মুুক্তির ঘোষণা দেওয়া হয় ।আগামী ৯ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ৪১০ কোটি রুপির সিনেমার প্রথম পর্ব 'শিবা'।সিনেমার ট্রেইলারটি বেশ কয়েক সপ্তাহ আগে প্রকাশিত হয়েছিল। ট্রেইলার প্রকাশের পরপরই এটি দর্শক এবং ভক্তদেরকে উত্তেজিত এবং কৌতূহলী করে তুলেছে। তারা এখন হলে বসে ব্রহ্মাস্ত্র দেখার জন্য অপেক্ষায় আছে। এই সিনেমাটির মাধ্যমেই বলিউড আবার তাঁর পুরনো ধারায় ফিরতে পারবে বলেও মনে করছেন অনেকেই।মুক্তির পর কতটা ব্যবসা সফল হয় সেটিই এখন দেখার বিষয়। ইতিমধ্যেই সিনেমাটির কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। এখন কেবলই মুক্তির অপেক্ষা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad