Ad

বলিউডের সেরা অভিনেত্রীদের পছন্দের খাবার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_05T06_32_37_473Z
Durbin News

বলিউডের ভোজনরসিক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের রাজধানী দিল্লির স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন তিনি।তাঁর প্রিয় খাবারের তালিকায় রয়েছে ইডলি। এর পাশাপাশি যে কোনও ধরনের সামুদ্রিক খাবার খুবই পছন্দ করেন এই অভিনেত্রী। ব্রেকফাস্টে টেবিলে দোসা, উত্তাপম, উপমা বা ইডলি কিছু একটা চাই তাঁর। সেভ পুরি খেতেও খুব ভালোবাসেন দীপিকা। চকলেট এবং ডেজার্টও পছন্দের তালিকায় রয়েছে। বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বাড়িতে তৈরি ডাল আর রুটি খুবই পছন্দ তার। যখন তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, তখন ডাল ও রুটি খুব মিস করেন। মাকাইয়ের রুটি ও সর্ষে শাকের মতো পাঞ্জাবি খাবারের প্রতিও তার আকর্ষণ রয়েছে । বিদেশী খাবারের মধ্যে লাসাঙ্গা খেতে খুব পছন্দ করেন এই অভিনেত্রী। বলিউড ডিভা জ্যাকুলিন ফার্নান্দেজ বিটাউনের সুপারফিট নায়িকাদের মধ্যে একজন। চকলেটের প্রতি তাঁর রয়েছে গভীর দুর্বলতা। চকলেট দেখলেই যেন থেমে যান তিনি। আর মিষ্টির মধ্যে চকলেট ফাজ হলে একেবারেই লোভ সামলাতে পারেন না এ অভিনেত্রী। চকলেট নির্ভর যে কোনো খাবারই সাবাড় করে ফেলতে পারেন চোখের নিমিষে। পিৎজা আর পেস্ট্রিও তাঁর খুবই পছন্দের খাবার।স্ট্রিট ফুড খেতে খুবই ভালোবাসেন সোনম কাপুর। তাঁর কাছে সবথেকে পছন্দের স্ট্রিট ফুড হল পাওভাজি। এছাড়া বাঙালি খাবারও বেশ পছন্দ করেন তিনি। সোনম কাপুর পাঞ্জাবি হওয়া সত্ত্বেও তার প্রিয় বাঙালি খাবার। সর্ষে ইলিশ, ছোলার ডাল রয়েছে তাঁর প্রিয় খাবারের তালিকায়।বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান নবাবি বংশের পুত্রবধূ। তবে নবাবী খাবারের মোটেও ভক্ত নন তিনি। বাংলা খাবারের প্রেমে পড়েছেন কারিনা। শাক-সবজিসহ মাছ-ভাত নাকি ভীষণ রকমের পছন্দ তার। ডাল-ভাতেও দারুণ খুশি তিনি । তবে অবশ্যই সেগুলো বাসায় তৈরি হতে হবে। আর ডালের মধ্যে এক চামচ দেশি ঘি মিশিয়ে পরম আনন্দে খান কারিনা। তাছাড়া ভালোবাসেন যেকোনো ডেজার্ট আর পিৎজা।বিপাশার প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাঙালি খাবার। যে কোনও বাঙালি খাবারই তিনি পছন্দ করেন। ভারতীয় খাবারের ভক্ত নায়িকা আলিয়া ভাট। দেশীয় যেকোনো খাবার তাঁর কাছে সুস্বাদু লাগে। তবে গুজরাটি ও চাইনিজ ক্যুইজিন আলিয়ার বিশেষ পছন্দের। মিষ্টির ক্ষেত্রে তাঁর পছন্দ বাঙালির রসগোল্লা আর গুলাবজামুন।বলিউডের মোস্ট গ্ল্যামার গার্ল ক্যাটরিনা। তার পছন্দের তালিকায় রয়েছে লন্ডনের খাবার। বিউবেরি হাউসে কাঁকড়ার বিশেষ এক পদ ক্যাটরিনার পছন্দের। ল্যাভেন্ডার ক্রোম ব্রুলির মিষ্টান্ন খেতে তিনি পছন্দ করেন। আলোরোর সেরা ইতালিয়ান খাবারে মুগ্ধ হয়ে যান এ নায়িকা।ক্যাটরিনার কাছে বিশ্বের সবচেয়ে প্রিয় রেস্তোঁরা হলো হাকাসন। সেখানকার সব মেন্যুই না-কি পছন্দের এ নায়িকার।ভারতীয় খাবার খেতেও পছন্দ করেন ক্যাটরিনা। সেক্ষেত্রে ক্যাটরিনা কাইফের প্রথম পছন্দ বাটার চিকেন, পনির মাখনি।বলিউড ইন্ডাস্ট্রির ‘সেলফি কুইন’ সোনাক্ষী সিনহা। সকালে উঠেই অভিনেত্রী গ্রিন টি দিয়ে দিন শুরু করেন। ‘দাবাং গার্ল’ খ্যাত এ অভিনেত্রীর থাই এবং চাইনিজ খাবার বেশি পছন্দ। সোনাক্ষীর পছন্দের খাবারের তালিকায় আরো রয়েছে হাতে বানানো রুটি, তরকারি এবং স্যালাড।বলিউডের হট ডিভা শ্রদ্ধা কাপুর। তার কাছে দিনের সবচেয়ে পছন্দের খাবার হল সকালের নাস্তা। তিনি পেট ভরে সকালের খাবার খান। পছন্দের তালিকায় রয়েছে দোসা-ইডলি, ডালিয়া, উপমা, খিচুড়ি বা চিঁড়ের পোলাও। দোসা-ইডলি সঙ্গে থাকে নারকেলের চাটনি আর সম্বর।এছাড়া ওকরা দিয়ে রুটি, ধোকলা খেতে পছন্দ করেন শ্রদ্ধা। দিল্লির বিখ্যাত ছোলে-কুলচাও শ্রদ্ধার পছন্দের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad